পূর্ব পাঁশকুড়া বিধানসভায় তৃণমূলের কর্মীবৈঠকের উপর জোর

নিজস্ব সংবাদদাতা, তমলুক: তৃণমূল কংগ্রেসের নাম প্রকাশের পর থেকেই পূর্ব পাঁশকুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাজী বেশি গুরুত্ব দিচ্ছেন কর্মী বৈঠকের উপরে । গত দুদিন ধরে বেশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিজস্ব সংবাদদাতা, তমলুক: তৃণমূল কংগ্রেসের নাম প্রকাশের পর থেকেই পূর্ব পাঁশকুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাজী বেশি গুরুত্ব দিচ্ছেন কর্মী বৈঠকের উপরে । গত দুদিন ধরে বেশ কয়েকটি কর্মী বৈঠক সারলেন।

শুক্রবার কোলাঘাট ব্লকের অন্তর্গত খন্যাডিহি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়চক এলাকায় বড় মাপের কর্মীর বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসাম মাজী,কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উজ্জ্বল ভট্টাচার্য।

   

এছাড়াও উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সংযম হাজরা সহ বকুল পাঁজা, জয়প্রকাশ সিংহ সহ স্থানীয় নেতৃত্বরা। এদিন কর্মী বৈঠকের শেষে সন্ধ্যায় রায়চক থেকে খন্যাডিহি পর্যন্ত মিছিল সংগঠিত হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google