Kolkata: সাত সকালে তপসিয়ার কারখানায় ভয়াবহ আগুনে মৃত ২

লক্ষ্মীবারের সকালে ভয়াবহ আগুন কলকাতা (Kolkata) শহরে৷ ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হল তিলজলা এলাকার একটি কারখানা। বুধবার ভোরে কারখানা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Devastating fire

লক্ষ্মীবারের সকালে ভয়াবহ আগুন কলকাতা (Kolkata) শহরে৷ ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হল তিলজলা এলাকার একটি কারখানা। বুধবার ভোরে কারখানা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৪ টি ইঞ্জিন। দুই জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। দমকল সূত্রে খবর, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

স্থানীয় সূত্রে খবর, যে কারখানায় আগুন লেগেছে, সেখানে চলত চটি ছাপার কাজ। সেখানে একাধিক দাহ্য বস্তু মজুত ছিল। এমনটাই পুলিশের অনুমান। মৃত দু’জন সম্পর্কে বাবা এবং ছেলে বলে দাবি করেছেন স্থানীয়দের কেউ কেউ। মৃতেরা রাতে ছাপাখানার ভিতরেই কাজ করছিলেন বলে পুলিশের অনুমান। তবে কি কারণে আগুন লেগেছে, তার কারণ এখনও জানা যায়নি।

   

মৃতদের নাম, মহঃ নাসিম আখতার ওরফে জসিম (৪৫)। অপরজনের নাম মহঃ আমির (২৫)। তাঁর সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে। দমকলের এক আধিকারিক বলেন, “ছোট একটা ১০০ স্কোয়্যার ফিটের মতো ঘর। ২টো শাটার ছিল। কোনওভাবে আগুন লেগে যায়।একজন নাকি শুনছি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আর দু’জন মারা গিয়েছেন।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল আসতে অনেক দেরি হয়েছে। দমকল সূত্রে খবর, ওই কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google