রাজীব কুমারের বিদায়ী ভাষণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত! সৎ সাহসের গুরুত্বে জোর

নিজের বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ হয়ে পরলেন রাজীব কুমার (DG Rajeev Kumar) । রাজ্য পুলিশের ডিজি, এমন বার্তা দিয়েছেন যা শুধু তার সহকর্মীদের জন্য নয়, সাধারণ মানুষকেও ভাবতে বাধ্য ...

By Suparna Parui

Published:

Updated:

Follow Us
Farewell Message Rajeev Kumar Urges Courage to Confront Challenges

নিজের বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ হয়ে পরলেন রাজীব কুমার (DG Rajeev Kumar) । রাজ্য পুলিশের ডিজি, এমন বার্তা দিয়েছেন যা শুধু তার সহকর্মীদের জন্য নয়, সাধারণ মানুষকেও ভাবতে বাধ্য করবে। তাঁর কথায়, “সৎ সাহস থাকলে সমস্ত সমস্যার মোকাবিলা করা সম্ভব”। তবে তিনি এও জানিয়েছেন যে, সাহস মানে গুলি চালানো বা কারো প্রাণহানি ঘটানো নয়, বরং সাহস নিয়ে রুখে দাঁড়ানো, সমস্ত সমস‌্যার সঙ্গে মোকাবিলা করা।

Read More: আর টালবাহানা নয়! আদালতের রায়ে ঘুম ছুটল সরকারের

   

রাজীব কুমার (DG Rajeev Kumar) নিজের বিদায়ী ভাষণে জানান, বাংলার পুলিশ চ্যালেঞ্জের মুখোমুখি হলেও প্রাণহানির ঘটনা খুবই কম। তিনি বলেন, “আমরা আমাদের লাইন অফ ডিউটিতে প্রাণ দিতে প্রস্তুত থাকি, এর জন্য আমরা গর্বিত। যে কোনও সমস‌্যাতেই আগে আমরা ঝাপিয়ে পরি(DG Rajeev Kumar) সেই সমস‌্যা সমাধানের জন‌্য। কারণ বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মু্খীন হতে হয়।তার মধ্যে যদি আমরা সৎ সাহস বজায় রাখি তাহলে সমস্যা মোকাবিলা করতে সুবিধা হয়।”

Read More: আসন্ন নির্বাচনে ব্যারাকপুরের সম্ভাব্য প্রার্থী তালিকায় চমক

ডিজি রাজীব কুমারের (DG Rajeev Kumar) মতে, বাংলার পুলিশ অন্য রাজ্যের তুলনায় বেশি চ্যালেঞ্জের মুখোমুখি।তিনি আরও উল্লেখ করেন, সাহস মানে কেবল বাহ্যিক শক্তি বা সহিংসতা নয়। তিনি বলেন, “সাহস মানে রুখে দাঁড়িয়ে যাওয়া, নিজের সিদ্ধান্তে অনড় থাকা।” তাঁর এই বক্তব্য রাজনৈতিক বা সামাজিক ইঙ্গিত বহন করলেও মূলত তা পুলিশের দায়িত্ব, ন্যায়পরায়ণতা এবং মানুষের প্রতি কর্তব্যের কথা স্মরণ করানোর একটি বার্তা।

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google