Ukraine war: যুদ্ধে আটকে পড়া বাংলার পড়ুয়াদের ঘরে ফেরাতে পরিবারের কাতর আর্জি

রাশিয়ার আক্রমণের জেরে বিধ্বস্ত ইউক্রেন। সেইসঙ্গে উদ্বেগে রয়েছে ভারত, কারণ সেদেশে আটকে একাধিক ভারতীয়। কয়েকজনকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হলেও এখনও অনেকে সেখানে আটকে রয়েছেন। কিয়েভে যারা আটকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাশিয়ার আক্রমণের জেরে বিধ্বস্ত ইউক্রেন। সেইসঙ্গে উদ্বেগে রয়েছে ভারত, কারণ সেদেশে আটকে একাধিক ভারতীয়। কয়েকজনকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হলেও এখনও অনেকে সেখানে আটকে রয়েছেন। কিয়েভে যারা আটকে রয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগ পশ্চিমবঙ্গের বাসিন্দা।

এবার তাঁদের জন্য খোলা হল কন্ট্রোল রুম। আটকে থাকাদের হদিশ দিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর হল ২২১৪৩৫২৬, ১০৭০। সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকবে এই কন্ট্রোল রুম। দায়িত্বে থাকবেন আইএএস আধিকারিক। আধিকারিককে সাহায্য করবেন ডব্লুবিসিএস অফিসাররা।

   

জানা গিয়েছে, ইউক্রেনে রায়দিঘির ২ জন আটকে রয়েছে। চিন্তায় রয়েছে পরিবার। তাঁরা হলেন অর্কপ্রভ ও অর্ঘ্য মাঝি। তাঁরা ভুগর্ভস্ত কার পার্কিংয়ে আশ্রয় নিয়েছেন। দুজনেই পড়ুয়া। এছাড়া আটকে রয়েছে সোনারপুরের পুষ্পক নামের এক যুবক।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google