কনকনে হাওয়ায় দক্ষিণে জাঁকিয়ে শীত, উত্তরে তুষার, হাওয়া বদল কবে?

কলকাতা: নতুন বছরে একেবারে জাঁকিয়ে বসেছে শীত। উত্তরবঙ্গ তো বটেই জোরালো থাবা বসিয়েছে দক্ষিণবঙ্গেও। বছরের প্রথম দিন থেকেই রাজ্যজুড়ে কনকনে হাওয়ার দাপট৷ সোয়েটার কম্বল জড়িয়ে জবুথবু বাঙালি। (extreme ...

By Moumita Biswas

Published:

Follow Us
winter returns to west bengal

কলকাতা: নতুন বছরে একেবারে জাঁকিয়ে বসেছে শীত। উত্তরবঙ্গ তো বটেই জোরালো থাবা বসিয়েছে দক্ষিণবঙ্গেও। বছরের প্রথম দিন থেকেই রাজ্যজুড়ে কনকনে হাওয়ার দাপট৷ সোয়েটার কম্বল জড়িয়ে জবুথবু বাঙালি। (extreme winter in west bengal)

কতদিন শীত? extreme winter in west bengal

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার পর্যন্ত ধুন্ধুমার ব্যাটিং চলবে শীতের৷ দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। তবে রবিবার থেকে ফের হাওয়া বদল ঘটবে৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের ব্যাকফুটে চলে যাবে শীত৷ ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে৷ আপাতত আগামী ৩ দিন কনকনে শীতের আমেজ উপভোগ করবেন শীত প্রেমীরা৷ তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে৷ ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে৷ আগামী ৭ জানুয়ারি উত্তরবঙ্গের চার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে৷

   

উত্তরে তুষারপাত extreme winter in west bengal

আজ কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা থাবে ২২ ডিগ্রি সেলসিয়ালের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ থেকে ৯৬ শতাংশ। ৮ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷

এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় জাঁকিয়ে শীত পড়েছে। ৭ জানুয়ারি হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ যার প্রভাব পড়বে দার্জিলিং ও সংকলগ্ন পার্বত্য এলাকায়৷ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে৷ 

এদিকে, জাঁকিয়ে শত পড়েছে রাজধানী দিল্লিতে। উত্তর-পূর্ব ভারতের হিমাচলপ্রদেশ, সিকিম, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে দিল্লির মৌসম ভবন। বিহারে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে৷ শীতে জমে উঠেছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, এবং ত্রিপুরায়৷ 

West Bengal: Experience the chills this winter in West Bengal as temperatures drop significantly. North and South Bengal brace for a cold wave with potential snowfall in Darjeeling and Kalimpong. Stay updated with the latest weather forecasts and prepare for the icy embrace.

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google