WhatsApp: WhatsApp Pay থেকে আয়! অবিশ্বাস্য ক্যাসব্যাকের অফারটা কী জানুন!

অনেকেই হয়তো এখনও বিষয়টার সঙ্গে পরিচিত হননি, যে হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমেও টাকা লেনদেন করা সম্ভব। বিষয়টা নতুন হলেও গত কয়েকমাস ধরেই তা নানাভাবে প্রচারের মাধ্যমে সকলের সামনে উঠে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অনেকেই হয়তো এখনও বিষয়টার সঙ্গে পরিচিত হননি, যে হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমেও টাকা লেনদেন করা সম্ভব। বিষয়টা নতুন হলেও গত কয়েকমাস ধরেই তা নানাভাবে প্রচারের মাধ্যমে সকলের সামনে উঠে আসছে। আর এবার কেবল প্রচারই নয়, সঙ্গে মিলছে আকর্ষণীয় অফারও। সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এখন টাকা পাঠানো যায়। এবার বিভিন্ন পেমেন্ট মাধ্যমের মতোই এখানেও চালু হল ক্যাশব্যাকের অফার।

শুধুমাত্র ভারতের বাজারের জন্যই এই ক্যাশব্যাক ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। বেশ কিছুদিন ধরেই ভারতে WhatsApp Pay-এর ফিচার চালু হয়েছে। কিন্তু Google Pay, Paytm, PhonePe-এর জনপ্রিয়তায় এখনও সেভাবে ভাগ বসাতে পারেনি হোয়াটসঅ্যাপ। এবার নতুন এই পেমেন্ট ফিচারকে আরও বেশি জনপ্রিয় করতে এই মেসেজিং অ্যাপ নিয়ে এসেছে বিশেষ ক্যাশব্যাক অফার। জানা গিয়েছে টাকা পাঠানো অথবা টাকা গ্রহণ করার ওপর সংস্থা আপনাকে দিচ্ছে ১১ টাকার বিশেষ ক্যাশব্যাক অফার।

   

সর্বাধিক তিনবার এই ক্যাশব্যাকের সুবিধা পাবেন একজন গ্রাহক। ভারতে বিপুল সংখ্যক ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রায় ৩৪ কোটি ব্যক্তি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে এই ব্যবহারকারীদের পেমেন্ট সিস্টেমে ঢোকাতে পারলেই কেল্লাফতে হবে সংস্থার। WhatsApp Pay সেট আপ করুন।

এটি করতে ইউজারকে কেবল অ্যাপের সর্বশেষ আপডেট সংস্করণ করিয়ে নিতে হবে। WhatsApp Pay অপশনে গিয়ে ‘Accept and continue’ অপশন নির্বাচন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে WhatsApp Pay লিঙ্ক করুন ঠিক phonepe অথবা google payএর মতই। এরপর, কন্ট্যাক্ট লিস্টে থাকা কিছু ব্যক্তিকে ইনভাইট করুন। প্ল্যাটফর্মটি ব্যবহার করার জন্য আপনার বন্ধুদের, পরিবারের সদস্যদের বা অন্য কোনো পরিচিতিকে আমন্ত্রণ জানান। একবার সেট আপ হয়ে গেলে, আপনি তাদের টাকা পাঠাতে পারেন এবং তাদের কাছ থেকে সরাসরি WhatsApp Pay এর মাধ্যমে টাকা পেতে পারেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google