HomeEntertainmentSubhashree Ganguly: 1 মাসও হয়নি দ্বিতীয়বার মা হয়েছেন, এরইমধ্যে বোল্ড অবতারে শুভশ্রী!

Subhashree Ganguly: 1 মাসও হয়নি দ্বিতীয়বার মা হয়েছেন, এরইমধ্যে বোল্ড অবতারে শুভশ্রী!

Subhashree Ganguly: মেয়ের জন্মের কয়েকদিন যেতে না যেতেই সোজা বিদেশে উড়ে গিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলি। স্বামী, পুত্র, সন্তান, বন্ধু সবাইকে নিয়েই পারি দিয়েছিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ার পাতা থেকেই জানা গিয়েছে, তাঁরা জমিয়ে সেলিব্রেট করেছেন আবেগের ক্রিসমাস। ছোট্ট মেয়ের ঝলক না দেখালেও বোঝাই গিয়েছে যে ইয়ালিনির আগমনে বড্ড খুশি রাজ পরিবার। আর হবে নাই বা কেন। ইউভানের পর এবার তো কন্যাসন্তানের আশা করেছিলেন নায়িকারা। তাই মেয়ের জন্ম দিয়েই কাজ শুরুর আগে একবার ঘুরে নিয়েছিলেন তাঁরা। অবশেষে কাজে ফিরলেন শুভশ্রী (Subhashree Ganguly)। এক্কেবারে বোল্ড অবতারে।

অভিনেত্রীর ফ্যান পেজের তরফ থেকে প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। সেখানেই দেখা গিয়েছে, অফ শোল্ডার ড্রেস, গ্লিটারি ব্লু রঙে মোড়া, ড্রেসটা অনেকটাই শর্ট। হাই গ্ল্যাম মেকআপ, বাদামি রঙের লিপস্টিক আর স্টেটমেন্ট কানের দুল। সবমিলিয়ে অত্যন্ত বোল্ড রূপেই এদিন দেখা গিয়েছে নায়িকাকে। চোখ ফেরানোই দায় হয়ে পড়েছিল। বোঝাই দায় যে 1 মাস হয়েছে তিনি দ্বিতীয় সন্তান ইয়ালিনির মা হয়েছেন টলিউডের পরিণীতা।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by FFACE (@itsfface)

কাজের ফ্রন্টে কথা বলতে গেলে, শুভশ্রী (Subhashree Ganguly) এখনও কোনও নতুন প্রকল্পের কাজ শুরু করেননি। দ্বিতীয় প্রেগন্যান্সিতে একটানা কাজ করার পর আপাতত বিরতি দিয়েছেন তিনি। এদিন যশ, নুসরাতদের পাশাপাশি এক গ্ল্যামার ইভেন্ট এটেন্ড করেছিলেন নায়িকা। তবে, শোনা গিয়েছে, 2024 সালে দেবলয় ভট্টাচার্যের নতুন ছবিতে দেখা যাবে নায়িকাকে। আবার রাজ এদিকে বলিউডেও কাজের কথা চালাচ্ছেন।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর