‘সমাজ বদলের নামে চাটুন ও চাটান’ শ্রীলেখার তীব্র আক্রমণের মুখে কে?

বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শাসক দলের উদ্দেশ্যে তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে, তিনি কিছু বিশেষ ...

By Rana Das

Published:

Follow Us
sreelekha-mitra-film-mayanagar-struggles-box-office-close

বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শাসক দলের উদ্দেশ্যে তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে, তিনি কিছু বিশেষ ঘটনা ও পরিস্থিতির বিরুদ্ধে কথা বলতে ভয় পান না, যদিও জানেন যে এর ফলে কত বড় প্রতিক্রিয়া আসতে পারে। সম্প্রতি, তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “সমাজ বদলের জন্য চাটুন ও চাটান… কালীঘাটের হাওয়াই চটি….Tring Tring tri tring।”

   

 

শ্রীলেখার (Sreelekha Mitra)এই পোস্টে একটি ইঙ্গিত রয়েছে, যা অনেকেই মনে করছেন, তা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও টলিউডের কিছু চরিত্রের প্রতি নির্দেশিত। তবে স্পষ্ট নয়, তাঁর তিনি আসলে কাদের দিকে আঙুল তুলেছেন। তিনি বরাবরই সমাজের বিভিন্ন অবিচারের বিরুদ্ধে সরব থেকেছেন এবং সম্প্রতি আরজি করের ঘটনার প্রতিবাদে তিনি প্রথম সারিতে ছিলেন।

সোমবার রাসবিহারীতে হওয়া একটি প্রতিবাদ কর্মসূচীতেও উপস্থিত ছিলেন। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করে ফেসবুকে লিখেছেন, “গতকাল অভয়া মঞ্চ থেকে… আমরা ভুলিনি ভুলতে দেবোনা। আরজি কর টু ফালাকাঁটা… বিচার ছিনিয়ে নেওয়ার সময় আসছে। মনে রাখবেন এ রাজ্য কারোর বাবার নয়, কোনো রানি, যুবরাজ নেই এখানে। এ রাজ্য আমার আপনার সবার…”

শ্রীলেখা (Sreelekha Mitra)আরও লেখেন, “রাজ্যে বাচ্চাদের ও মহিলাদের সঙ্গে নিরন্তর যে অন্যায় হয়েই চলেছে, তার দায় পুলিশ মন্ত্রীকে নিতেই হবে। জগা খিচুড়ি আর বানাতে দেওয়া যাবে না। বানালে ছাড়ব না…” এই সমস্ত মন্তব্যে তাঁর প্রতিজ্ঞা এবং দৃঢ়তার পরিচয় মিলছে।

তবে সরাসরি শাসক দলের বিরুদ্ধে কথা বলার জন্য তিনি বেশ কিছু কদর্য মিমের শিকার হয়েছেন। শাসক দলের সমর্থিত ফেসবুক পেজ থেকে শ্রীলেখার(Sreelekha Mitra) বিরুদ্ধে বানানো মিম শেয়ার করা হয়েছে, যা সমাজে তাঁর জনপ্রিয়তা এবং পরিচয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু এসব কিছুতেই শ্রীলেখার মুখ বন্ধ করা সম্ভব হয়নি।

 

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google