Bollywood Updates: মাত্র ৫০০ টাকা পারিশ্রমিকে বলিউড এন্ট্রি নিলেন সানিয়া পুত্র

‘খুব সস্তায় আমার নতুন নায়ককে পেয়ে গিয়েছি। মাত্র ৫০০ টাকায় ইজহান ছবির চুক্তি সাক্ষর করেছে।’ ফারহা খানের (Farah Khan) ইনস্টা পোস্ট দেখে খুশির হাওয়া বলিউডে। খেলারদুনিয়ায় সঙ্গে গ্ল্যামার ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
sania-mirzas-son-miraz-malik-debut-at-farah-movie

‘খুব সস্তায় আমার নতুন নায়ককে পেয়ে গিয়েছি। মাত্র ৫০০ টাকায় ইজহান ছবির চুক্তি সাক্ষর করেছে।’ ফারহা খানের (Farah Khan) ইনস্টা পোস্ট দেখে খুশির হাওয়া বলিউডে। খেলারদুনিয়ায় সঙ্গে গ্ল্যামার ওয়ার্ল্ডের সম্পর্কে বরাবরই খুব ভাল। সেই সম্পর্কের পথে এবার সিনে-দুনিয়ায় এন্ট্রি নিতে চলেছে সানিয়া (Sania Mirza)  ও পাক ক্রিকেটার শোয়েব মালিকের পুত্র ইজহান মির্জা মালিক।

পারিশ্রমিক টু শ্যুটিং ডেট সবেতে স্বাধীনতা, শেহনাজে মজে ভাইজান

   

বলি তারকাদের সঙ্গে তাঁর নিয়মিত ওঠাবসায় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তাই তিনি বলিউডে পা রাখবেন কিনা, এই নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিল না। কিন্তু এখনও পর্যন্ত তাঁর অভিনয় জীবন শুরু হয়নি। তবে সানিয়ার না হাঁটা পথে হাঁটা শুরু করতে চলেছেন তাঁর সন্তান।

দেব-রুক্মিণী ‘কিসমিসে’ মিঠাইয়ের চমক

সোশ্যাল মিডিয়ায় আজ ফারহা তাঁর ছবির জন্য ‘নতুন নায়ক’ খুঁজে পেয়েছেন বলে দাবি জানিয়েছেন। সঙ্গে ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। ইজহানকে কোলে নিয়ে বসে রয়েছেন ফারহা। ইজহানের হাতে ৫০০ টাকার নোট। এখানেই শেষ নয়, এত কম পারিশ্রমিকে নিজের ছেলেকে ফারহার ছবিতে অভিনয় করতে দেওয়ার জন্য ইজহানের মা সানিয়াকে ধন্যবাদও জানালেন ফারহা। ছবির মন্তব্য বাক্সে সানিয়া ভালবাসার চিহ্ন জুড়ে দিয়েছেন।

প্রসঙ্গত, পরিচালক ফারহা খান, অভিনেত্রী পরিনীতি চোপড়া প্রমুখের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব সানিয়া মির্জার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google