Raima Sen: বোল্ড লুকে ‘সাদা-কালো’ লাস্যময়ী কন্যা নেটপাড়ায় ধরালেন আগুন

রাইমা সেন। ৪০-এর কোটা পেরোলেও জোর টক্কর দিতে পারেন ২০-র তরুণীকেও। অভিনেত্রী রাইমা সেন (Raima Sen) অত্যন্ত সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যেই নিজের নতুন নতুন ফটোশুটের ঝলক শেয়ার করে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাইমা সেন। ৪০-এর কোটা পেরোলেও জোর টক্কর দিতে পারেন ২০-র তরুণীকেও। অভিনেত্রী রাইমা সেন (Raima Sen) অত্যন্ত সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যেই নিজের নতুন নতুন ফটোশুটের ঝলক শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। তবে সম্প্রতি তার নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট তাঁকে এই মুহূর্তে খবরের শিরোনামে পৌঁছে দিয়েছেন। তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটি সাদা-কালো বা মনোক্রম সিরিজের ফটোশুটের ছবি শেয়ার করেছেন।

মুনমুন কন্যা বরাবরই তাঁর স্টাইল স্টেটমেন্ট ও ফিটনেসের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি তাঁর করা পোস্ট রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। বোল্ড ফটোশুটে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তিনি পড়ে রয়েছেন মনোকিনি অর্থাৎ ডিপ নেক পোশাক পড়েছেন তিনি। তাঁর পোশাক থেকে স্পষ্টভাবে উঁকি দিচ্ছে উন্মুক্ত বক্ষবিভাজিকা।

   

https://twitter.com/raimasen/status/1685161322898751488?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet

মনোক্রম সিরিজের ফটোশুটে রাইমা সেন পড়েছেন ফুলস্লিভ শ্রাগ, সঙ্গে ঠোঁটে গাঢ লিপস্টিক, চোখে গাঢ করে মাস্কারা। হালকা গয়নাও পড়েছেন নায়িকা। সাদাকালো ছবিতে তিনি ঝড় তুলেছেন পুরুষ হৃদয়ে। রাইমা সেনকে বরাবর ইন্ডিয়ান থেকে শুরু করে ওয়েস্টার্ন, সব পোশাকেই দারুণ লাগে। তাঁর বোল্ড লুকে অন্যদের নিমেষেই দেন টেক্কা। তাঁর লাস্যময়ী ছবি বিভিন্ন সময়ে ভাইরাল হয়। তাঁর এই পোস্টে পড়ছে লাইক-কমেন্টের বন্যা।

প্রায় ২০ বছরের উপর ধরে যুক্ত রয়েছেন অভিনয় জগতের সঙ্গে। বাংলা এবং হিন্দী সিনেমা, উভয়েই কাজ করেছেন তিনি। কিছুদিন আগেই শুরু হয়েছে তাঁর অভিনীত বাংলা ওয়েব সিরিজ ‘রক্তকবরী।’ এরপর রাইমা সেনকে দেখা যাবে ‘হাওয়া বদল ২’ ছবিতে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google