নোরার পারফেক্ট লাইফ পার্টনার হতে পারেন এই রাশির জাতকরা, লিস্টে কি আপনিও আছেন!!

বলিউডের এমন অনেক অভিনেতা, অভিনেত্রী রয়েছেন, যাঁদের দেখে ঘুম উড়ে যায় ফ্যানদের। বর্তমানে নোরা ফাতেহির (Nora Fatehi) জন্য ঘুম উড়েছে হাজার হাজার তরুনের। জনপ্রিয়তার তালিকায় একদম প্রথম সারিতে ...

By Rana Das

Published:

Follow Us
Nora Fatehi

বলিউডের এমন অনেক অভিনেতা, অভিনেত্রী রয়েছেন, যাঁদের দেখে ঘুম উড়ে যায় ফ্যানদের। বর্তমানে নোরা ফাতেহির (Nora Fatehi) জন্য ঘুম উড়েছে হাজার হাজার তরুনের। জনপ্রিয়তার তালিকায় একদম প্রথম সারিতে রয়েছেন নোরা। ‘দিলবার দিলবার’ গানে অসাধারণ নাচ হোক বা ‘কুসু কুসু’ তাঁর এক একটি ডান্স মুভমেন্টই সকলের মন জয় করেছে।

নোরার মতো প্রেমিকা বা জীবনসঙ্গী লাভের কামনা অনেকেই করেন। কিন্তু নোরা কাকে পছন্দ করেন বা কারা নোরার উপযুক্ত তা হয়তো নোরা ফাতেহি নিজে জানেন, না-হলে জ্যোতিষ গণনা করে তাঁর উপযুক্ত জীবনসঙ্গী সম্পর্কে জানা যেতে পারে। নোরার জন্মদিন ৬ ফেব্রুয়ারি। কুম্ভ রাশির জাতিকা কানাডিয়ান অভিনেত্রী নোরা ফাতেহি এক জন সফল মডেল, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী। রাশি অনুযায়ী তাঁর স্বভাব জানা যায়। এই রাশির জাতিকারা বুদ্ধিমান, সৃজনশীল, ব্যবসায়ী, মানবতাবাদী হন। সামাজিক দায়িত্ব বহন করে থাকেন এঁরা। তবে কুম্ভ জাতিকার উপযুক্ত জীবনসঙ্গী কে হতে পারে, তা জেনে নেওয়া যাক।

   

জ্যোতিষ গণনা অনুযায়ী নোরা ফাতেহির মতো, কুম্ভ রাশির মহিলারা অত্যন্ত স্বাধীনচেতা হন। এঁদের কাছে নিজের স্বাধীনতাই সর্বাধিক প্রিয়। তবে একবার কাউকে ভালোবেসে ফেললে এঁরা কখনও তাঁদের হাত ছাড়েন না। আবার সম্পর্কের মধ্যে সবসময় বিশ্বস্ত থাকেন এই জাতিকারা।

মেষ ও কুম্ভ রাশির মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। কুম্ভ রাশির জাতিকা ও মেষ রাশির জাতকরা প্রথমবার দেখা হলেই তৎক্ষণাৎ পরস্পরের প্রতি আকৃষ্ট হতে পারেন। তারা দুজনই পরস্পরের প্রখর বুদ্ধি, মজাদার কথাবার্তা, হাস্যকৌতুককে পছন্দ করেন।

জ্যোতিষ মত অনুযায়ী মিথুন জাতক ও কুম্ভ রাশির জাতিকারা পরস্পরের উপযুক্ত। এঁদের বিচারধারা অনেকটা এক, আবার স্বাধীনচেতা মনোভব ও অভিনব কায়দায় জীবন উপভোগ করার তাগিদ এই দুই রাশির সম্পর্ককে আরও মজবুত করে তোলে। মিথুন ও কুম্ভ রাশির জাতকরা রোমাঞ্চ পছন্দ করেন, এ কারণে এই রাশির জাতক-জাতিকারা সম্পর্কে আবদ্ধ হলে কখনও একঘেয়ে লাগবে না।

তুলা ও কুম্ভ রাশির জাতকদের মধ্যে অসাধারণ সুসম্পর্ক গড়ে উঠতে পারে। তাঁদের এমন সুন্দর সম্পর্ক সমস্ত ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব বিস্তার করবে। এমনকি অসাধারণ অন্তরঙ্গ ও বুদ্ধিদীপ্ত জুটি হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এঁরা। নিজের বোধবুদ্ধির ওপর ভিত্তি করে এঁরা নিজের সম্পর্ক গড়ে তুলবেন, পাশাপাশি অভিজ্ঞতাও হবে তেমনই বুদ্ধিদীপ্ত মনোভব সম্পন্ন।

অসাধারণ জুটি গড়ে তুলতে পারেন ধনু ও কুম্ভ রাশির জাতকরা। এই দুটি রাশির জাতকরা শ্রেষ্ঠ ভ্রমণসঙ্গী হতে পারেন। আবার যে কোনও অ্যাডভেঞ্চারেও এঁরা একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারেন। একে অপরকে জানার অসীম আগ্রহ থাকে এঁদের মধ্যে, অত্যন্ত একাগ্রতার সঙ্গে ধনু ও কুম্ভ জাতকরা পরস্পরকে চিনতে ও জানতে চান। কুম্ভ রাশির জাতকরা প্রেম ও দাম্পত্য সম্পর্কের মধ্যে সৃজনশীলতাকে গুরুত্ব দেন।

তাহলে আপনার কোন রাশি? নোরা ফাতেহির মতো জীবনসঙ্গিনী পেতে তাহলে আর ভাবতে হবে না। জ্যোতির্বিজ্ঞান মেনেই এগিয়ে চলুন আপনার নোরা ফাতেহির কাছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google