Kareena Kapoor ইউনিসেফের বড় দায়িত্ব পেয়ে আপ্লুত করিনা! কোন দায়িত্ব পেলেন তিনি

তিনি বলিউডের কুইন। তাঁকে বলিউড বেবো নামেই চিনে আসছে। তাঁর কাজ দীর্ঘ দশক ধরে মুগ্ধ করে আসছে অগণিত দর্শকদের। তবে করিনা এখন সইফ আলি খানের বউ। অর্থাৎ নবাবী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
kareena kapoor

তিনি বলিউডের কুইন। তাঁকে বলিউড বেবো নামেই চিনে আসছে। তাঁর কাজ দীর্ঘ দশক ধরে মুগ্ধ করে আসছে অগণিত দর্শকদের। তবে করিনা এখন সইফ আলি খানের বউ। অর্থাৎ নবাবী ঘরের পুত্রবধূ। সেই করিনা কাপুরকে আরও বড় দায়িত্ব দিল ইউনিসেফ। ইউনিসেফ-এর রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন সুপারস্টার কাপুরকন্যা। তিনি এই দায়িত্ব পেয়ে বেশ আপ্লুত এবং সেই সঙ্গে সমাজ মাধ্যমে তিনি এই সংক্রান্ত সেই ছবি পোস্ট করেছেন এবং তাঁর খুশি ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত বিগত দশ বছর ধরে ইউনিসেফ-এর সঙ্গে কাজ করছেন বেবো। শুরুটা হয়েছিল সেই ২০১৪ সালে সেলেব্রিটি অ্যাডভোকেট হিসেবে। শনিবার ৪মে তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন এই খুশির খবর। লিখেছেন, আমার জন্য খুব আবেগের একটা দিন। ইউনিসেফের এর রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য়। গত দশ বছর ধরে কাজ করছি ইউনিসেফ-এর সঙ্গে। বিগত বছরগুলোতে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য আমাদের টিম যে কাজগুলো করেছে, তাতে আমি সত্যিই গর্বিত।

   

একটি সর্বভারতীয় সংবাদ প্রতিবেদন অনুসারে, তিনি বলেছেন, ” প্রতিটি শিশুর সুস্থ শৈশব, ন্যায্য সুযোগ, একটি ভালো ভবিষ্যত প্রাপ্য।” মুকুটে নতুন পালক জোড়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বলিউডের সহকর্মী থেকে অনুরাগীরা। এই দায়িত্ব পেয়ে ভবিষ্যতে আরও আরও কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google