নটী বিনোদিনীর সঙ্গে ফের ‘রাসমণি’ ফিরছেন দিতিপ্রিয়া

কপালে শ্বেত-চন্দন, গলার রুদ্রক্ষের মালা, সাদা শড়ি, সাদা চাদর আরও একবার শান্তির প্রতীকরূপে রানি-মা ফিরছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে। শেষ হতে চলেছে ‘রাসমণি’। অন্তিম পর্বে সিরিয়ালের চমক বিনোদিনী। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
ditipriya

কপালে শ্বেত-চন্দন, গলার রুদ্রক্ষের মালা, সাদা শড়ি, সাদা চাদর আরও একবার শান্তির প্রতীকরূপে রানি-মা ফিরছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে। শেষ হতে চলেছে ‘রাসমণি’। অন্তিম পর্বে সিরিয়ালের চমক বিনোদিনী। শোনা যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা দিয়েই শেষ হবে পর্ব। সেখানেই দেখা যাবে ‘রানিমা’কেও। আগামী ১৩ ফেব্রুয়ারি সন্ধে ৬টায় দেখা যাবে সে পর্ব।

জীবনের বহু ওঠাপড়ার সাক্ষী বিনোদিনী। বারবণিতা নটী হয়েছিলেন গিরিশ ঘোষের হাত ধরে। মাত্র ১২ বছর বয়সে ১০ টাকা বেতনে তাঁর অভিনয়-জীবন শুরু। গিরিশ ঘোষই তাঁকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করান। সেই দৃশ্যই এ বার উঠে আসবে ছোট পর্দায়। বিনোদিনীর চরিত্রে দেখা যাবে , ‘মিঠাই’-এর ‘শ্রীতমা’ মানে দিয়া মুখোপাধ্যায়কে।

   

ধারাবাহিকের শেষ পর্ব শ্যুট হয়েছে ১০ ফেব্রুয়ারি। শ্যুটের পরে কেক কেটে মিষ্টিমুখ সবার। চোখের জল বাঁধ মানেনি কারওরই! সঙ্গীত পরিচালক উপালী চট্টোপাধ্যায় ফেসবুকে ছবি দিয়ে উল্টে দেখেছেন স্মৃতির পাতা। তাঁর দাবি, এই কাজ আজীবন তাঁর প্রথম সারির কাজগুলির অন্যতম হয়ে থাকবে।

বিষন্নসুরে শ্রীরামকৃষ্ণ ওরফে সৌরভ সাহা জানান, ‘’মা সারদার অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার কথা ছিল। কথা ছিল, স্বামী বিবেকানন্দও আসবেন। সে সব কিছুই হল না আর।’ শেষবারের মতো শ্যুটিংফ্লোরে এসে দিতিপ্রিয়া বলেন, ‘চার বছরের সংসার ফেলে যেতে খুব মনখারাপ হয়েছিল। কিন্তু ধারাবাহিক শেষ হওয়ার খবর শুনে তার থেকেও বেশি কষ্ট পেয়েছিলাম।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google