জেরার পর নুসরতের কী হবে? টলিউডে তীব্র আতঙ্ক

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। একাধারে তিনি আবার বসিরহাটের তৃণমূল সংসদ। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার কোটি টাকা আত্মসাৎতের ঘটনায় নাম জড়ালো এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। একাধারে তিনি আবার বসিরহাটের তৃণমূল সংসদ। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার কোটি টাকা আত্মসাৎতের ঘটনায় নাম জড়ালো এই টলি সুন্দরীর। তলব পড়েছে ইডির দফতরে। যা নিয়ে শোরগোল টলি পাড়ায়।

ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে নুসরতের বিরুদ্ধে। সাংসদের বিরুদ্ধে কুড়ি কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ। এর আগে অভিযোগকারীদের নিয়ে ইডির কাছে নালিশ জানান বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। এর পরে আজ ইডি নুসরত জাহানকে নোটিশ পাঠায়। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ডাক পড়ে নুসরতের।

   

৪২৯ জনের কাছ থেকে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে নুসরতের বিরুদ্ধে।অভিযোগকারীরা ফ্ল্যাট কেনার জন্য সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে টাকা দিয়েছিল। কিন্তু অভিযোগ সেই টাকা দিয়েই ফ্ল্যাট কিনেছেন কোম্পানির ডিরেক্টররা। অভিযোগ ওই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন বসিরহাটের সাংসদ। নুসরতের নামে অভিযোগ করে ইডির কাছে তদন্তের দাবি করা হয়।

তবে একের পর এক বলিউডের অভিনেতা অভিনেত্রীদের নাম জড়িয়ে পড়ছে বিভিন্ন দুর্নীতি কান্ডতে। এর আগেও বনি সেনগুপ্তের নামে একাধিক অভিযোগ আসে। তার পরে নুসরত জাহানের বিরুদ্ধে এই টাকা আত্মসাৎতের ঘটনায় টলিপাড়ায় রীতিমত শোরগোল পড়েছে। কি হবে নুসরতের! ইডির জেলার পর কারাবাস নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করবে অভিনেত্রী নুসরত!

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google