প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি পোস্ট! শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা: ছাত্র আন্দোলনে সামিল হওয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ছবি পোস্ট করার অভিযোগে এ বার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলো…

কলকাতা: ছাত্র আন্দোলনে সামিল হওয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ছবি পোস্ট করার অভিযোগে এ বার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলো বিজেপি। সোমবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি মণ্ডল নেতৃত্ব সলপেশে বহরমপুর থানায় উপস্থিত হন এবং ডিউটি অফিসারের হাতে অভিনেত্রীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেন।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে সামনে রেখে অভিনেত্রী শ্রীলেখা মিত্র দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে পোস্ট করেছেন, তা অত্যন্ত মানহানিকর ও আপত্তিকর। এর জেরে সমাজে বিভ্রান্তি ও ঘৃণা ছড়াতে পারে বলে দাবি গেরুয়া শিবিরের। এই ঘটনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Advertisements

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,