উপ-রাষ্ট্রপতি নির্বাচনের আগে ধনকর ও প্রসেনজিতের ‘সৌজন্য’ সাক্ষাৎ ঘিরে জল্পনা

রাত পোহালেই উপ রাষ্ট্রপতি নির্বাচন। এনডি-এর তরফ থেকে প্রার্থী করা হয়েছে জগদীপ ধনকর। অন্যদিকে বিরোধীদের তরফ থেকে উপরাষ্ট্রপতির পদপ্রার্থী করা হয়েছে মার্গারেট আলভাকে। এরই মাঝে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

রাত পোহালেই উপ রাষ্ট্রপতি নির্বাচন। এনডি-এর তরফ থেকে প্রার্থী করা হয়েছে জগদীপ ধনকর। অন্যদিকে বিরোধীদের তরফ থেকে উপরাষ্ট্রপতির পদপ্রার্থী করা হয়েছে মার্গারেট আলভাকে। এরই মাঝে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নির্বাচনের আগে দুজনের ‘সৌজন্য’ সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা। ইতিমধ্যেই দুজনের সাক্ষাতের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

টলিপাড়ার একাধিক প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি রাজনীতি জগতেও নাম লিখিয়েছেন। যদিও বরাবরই রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বারবার তাঁর বিজেপি যোগের কথা উঠলেও গুরুত্ব দেননি তিনি। এদিকে হঠাৎই ধনকরের সঙ্গে প্রসেনজিৎ-এর সাক্ষাৎ ঘিরে জল্পনা বাড়ছে।

   

উল্লেখ্য, উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিল তৃণমূল। বিরোধী ঐক্যে বড়সড় ফাটল ধরল। বিরোধীদের প্রার্থী বাছাইয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দিলেন নিজেদের ক্ষোভ। গতকালই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দিয়েছেন উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google