বাথরুম ফটোশ্যুটে মোহময়ী আলিয়া

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাথরুমের ছবি পোস্ট করেছেন আলিয়া। যে ছবি আগুন ধরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমানতালে দৌঁড়াচ্ছে আলিয়ার কেরিয়ারের গাড়ি। অভিনেত্রীর পাশাপাশি প্রযোজনায়ও এসেছেন আলিয়া। আর প্রযোজক হিসাবে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
alia bhatt

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাথরুমের ছবি পোস্ট করেছেন আলিয়া। যে ছবি আগুন ধরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমানতালে দৌঁড়াচ্ছে আলিয়ার কেরিয়ারের গাড়ি। অভিনেত্রীর পাশাপাশি প্রযোজনায়ও এসেছেন আলিয়া। আর প্রযোজক হিসাবে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন ছোট ভট্ট কন্যা। বলিপাড়ার খবর, ৮০ কোটি টাকায় ‘ডার্লিংস’-এর স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স।

শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর সঙ্গে জুটি বেঁধে প্রযোজনার ময়দানে নেমেছেন আলিয়া। ছবির নাম ‘ডার্লিংস’। সেই ছবিই মুক্তি পাবে ওটিটিতে। ডার্ক কমেডি ঘরানার এসিনেমা বড় পর্দার চেয়ে ওটিটি-র দর্শকদের মনে ধরবে বেশি। এমনটাই মনে করছেন নির্মাতারা। সেই ভাবনা থেকেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তা শুরু।

   

এদিকে মুক্তি পেয়েছে ‘গাঙ্গুবাই’ ট্রেলার। ট্রেলার শুরুতেই চমকে গেলেন দর্শকেরা। আলিয়া ভট্টকে এমন অবতারে আগে কখনও দেখেননি দর্শক। কামাথিপুরার গঙ্গুবাঈ হিসাবে আলিয়া ভট্টের অত্যাশ্চর্য চেহারা এবং তাঁর দুর্দান্ত অভিনয় আপনাকে মুগ্ধ করবে। এই চরিত্রটি পর্দার নিপুন করে ফুটিয়ে তোলার জন্য অভিনেত্রী কামাথিপুরার যৌনপল্লীতে থেকে বাস্তব জীবনের যৌনকর্মীদের সঙ্গে দেখা করেন। যেখানে বাস্তব জীবনের গঙ্গুবাঈ বছরের পর বছর ধরে ‘ম্যাডাম’ হিসাবে রাজত্ব করেছিলেন। ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।

উল্লেখ্য, টিনসেলে এখন বিয়ের মরশুম। প্রজাপতি পাখনায় এবাব সিঁসুর লাগতে চলেছে রনবীর-আলিয়ার। ক্যাটরিনা-ভিকির পর এবার সাতপাকে বাঁধা পরতে চলেছে রনবীর-আলিয়া। টলিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে, রাজস্থানের রণথম্বোরে বসতে চলেছে বিয়ের আসর। খোঁজ-খবর পাত্র-পাত্রী দু’জনে নাকি গিয়েছেন রণথম্বোরে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে ভট্ট ও কাপুর পরিবার শুরু করে দিয়েছে বিয়ের তোড়জোড়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google