বাবা মার দেওয়া নাম বদলে কেন নিজের নাম ‘অক্ষয়’ রেখেছিলেন অভিনেতা অক্ষয় কুমার?

অক্ষয় কুমার (Akshay Kumar), যার সাম্প্রতিক ছবি ‘সারফিরা’ (Sarfira) মুক্তি পেয়েছে, একটি সাক্ষাৎকারে তাঁর নাম রাজীব ভাটিয়া (Rajiv Bhatia) থেকে অক্ষয় কুমার পরিবর্তনের কারণ জানিয়েছেন। একটি সাক্ষাৎকারে অক্ষয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Akshay Kumar

অক্ষয় কুমার (Akshay Kumar), যার সাম্প্রতিক ছবি ‘সারফিরা’ (Sarfira) মুক্তি পেয়েছে, একটি সাক্ষাৎকারে তাঁর নাম রাজীব ভাটিয়া (Rajiv Bhatia) থেকে অক্ষয় কুমার পরিবর্তনের কারণ জানিয়েছেন। একটি সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন যে তাঁর প্রথম ছবি ‘আজ’ এর সেটে গিয়ে তাঁর নাম বদলের ধারণাটি আসে। সেই ছবিতে কুমার গৌরব অভিনীত চরিত্রের নাম ছিল ‘অক্ষয়’ এবং সেই থেকেই তিনি তাঁর নাম ‘অক্ষয়’ তে বদলাবার সিদ্ধান্ত নেন।

অক্ষয় (Akshay Kumar) যোগ করেছেন, “এটা অনেকেই জানেন না। আমার আসল নাম রাজীব এবং ‘আজ’ এর শ্যুট চলাকালীন আমি আকস্মিকভাবে নির্মাতাদের জিজ্ঞেস করেছিলাম ছবির নায়কের নাম কী, তাঁরা বলেছিলেন ‘অক্ষয়’। উত্তরে আমি বলেছিলাম, আমি তাদের বলেছিলাম, আমি আমার নাম ‘অক্ষয়’ রাখতে চাই। “

   

অভিনেতা (Akshay Kumar)বলেছেন, “রাজীব একটি দুর্দান্ত নাম এবং তখনকার সময় দেশের প্রধানমন্ত্রীর নামও রাজীব (Rajiv Gandhi) ছিল। তবে আমি এমনিই নাম তা বদলে ফেলি। ” তাঁর নাম পরিবর্তনের পর তাঁর বাবার প্রতিক্রিয়াও জানিয়েছেন অভিনেতা। অক্ষয়ের কথায়, ” আমাকে কিন্তু কোনও জোতিষী বলেননি যে আমার নাম পরিবর্তনের দরকার ছিল। বাবাও বলেছিলেন, ‘কী দরকার ছিল নামটা বদলানোর? ‘ তাঁকেও আমি একই উত্তর দিয়েছিলাম যে প্রথম ছবির নায়কের নাম বলেই আমি এই নামটা রাখতে চাই। “

‘কল্কি’র বক্স অফিস কলেকশনে জল মেশানো? বিস্ফোরক সুমিত ক্যাডেল

অক্ষয় কুমার (Akshay Kumar) তার পেশাগত সংগ্রামের বিষয়ে সর্বদা অকপট। তিনি মন্তব্য করেন যে একজন অভিনেতার কয়েকটি ছবির পর পর সাফল্য না পেলে খুশি হয় সমালোচকরা। তিনি জানিয়েছেন যে অনেক সময় ইন্ডাস্ট্রির ভেতরের লোকজনেরাও খুশি হন প্রতিদ্বন্দ্বীদের ছবি পর পর না চললে। তাঁর কথায়, “আমি নিজেও এটা দেখেছি। একজন অভিনেতার পর পর ছবি চলছেনা। অন্যরা খুশি। “
সাংবাদিকদের সংবেদনশীলতা নিয়ে সাম্প্রতিক একটি ঘটনার স্মৃতিচারণ করেন অক্ষয়। তিনি বলেছেন, “আমি চ্যানেল এর নাম করব না, তবে ব্যাপারটা এরকম ছিল। আমি একটা সিনেমার রেড কার্পেটে এসেছি। সেখানে অনেক চ্যানেলের সাংবাদিকরা আছেন। হঠাৎ একজন এসে আমায় প্রশ্ন করলেন, ” অক্ষয়জি , আপনার শেষ চারটি ছবি সাফল্য পায়নি। কেমন লাগছে আপনার ?”

অক্ষয় কুমারের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সারফিরা’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এই সিনেমাতে পরেশ রাওয়াল এবং রাধিকা মদনও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google