HomeEntertainmentকেকের বির্তকে নাম জড়ানোর জের, বাংলা ছবি থেকে বাদ পড়ল রুপঙ্করের গান

কেকের বির্তকে নাম জড়ানোর জের, বাংলা ছবি থেকে বাদ পড়ল রুপঙ্করের গান

কেকে বিতর্কে নাম জড়িয়ে নিজের কেরিয়ার খতম করতে চলেছেন রূপঙ্কর। Who is KK? এটাই যেন তাঁর জীবনে সর্বনাশ ডেকে এনেছে। প্রায় সব জায়গা থেকেই নাম মুছতে শুরু করেছে গায়কের। কেকে-র মৃত্যুর পর ‘বয়কট রূপঙ্কর বাগচি’র ট্রেন্ডটা তাই যেন গুরুগম্ভীর আকার ধারণ করে ফেলছে। এখন তো বাদ গেলেন সিনেমার থেকেও। তার বদলে ওই ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং।

বাংলা ছবি ‘প্রথম বারে প্রথম দেখা’-তে একটি গান গেয়ে ফেলেছেন রূপঙ্কর ইতিমধ্যেই। কিন্তু শোনা যাচ্ছে, সেটা ব্যবহার করা হবে না ছবিতে। বরং ওই একই গান গাওয়ানোর কথা ভাবা হচ্ছে বাংলার আরেক গায়ক অরিজিতকে দিয়ে। এই প্রসঙ্গে ছবির পরিচালক জানিয়েছেন, আমাদের ছবির একটা গান রূপঙ্করদাকে দিয়ে গাওয়ানো হয়েছিল। তবে যেহেতু গল্প কিশোর-কিশোরীদের নিয়ে, তাই সম্পাদনার টেবিলে বসে মনে হল গানটা ভালো মানাচ্ছে না। রূপঙ্করদার গলা বয়ষ্ক মনে হচ্ছে। আর সেই কারণেই অরিজিৎ সিংকে দিয়ে আবার গান গাওয়ানোর কথা ভাবা হচ্ছে।

   

এ প্রসঙ্গে পরিচালক যদিও কেকে বিতর্ক টেনে না আনলেও উহ্য রেখে দিয়েছেন। বর্তমানে টলিপাড়ায় অনেকেই রূপঙ্কর বাগচীকে দিয়ে গান গাওয়ানোর ক্ষেত্রে ভয় পাচ্ছেন। পাছে যদি ছবি বয়কট করে দেওয়া হয়। তাহলে আখেরে লস ছবির মালিকেরই।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর