ফেলুদা ব্যোমকেশের পর নতুন কোন গোয়েন্দা পেতে চলেছে বাংলা চলচ্চিত্র? উত্তর দিলেন জীতু কমল

সম্প্রতি মুক্তি পেয়েছে ক্রীড়া সাংবাদিক দুলাল দের (Dulal Dey) পরিচালনায় ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ (Aranyer Prachin Probad) ছবির ট্রেলার। এই ছবির মাধ্যমে নতুন গোয়েন্দা পেতে চলেছে…

jitu

সম্প্রতি মুক্তি পেয়েছে ক্রীড়া সাংবাদিক দুলাল দের (Dulal Dey) পরিচালনায় ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ (Aranyer Prachin Probad) ছবির ট্রেলার। এই ছবির মাধ্যমে নতুন গোয়েন্দা পেতে চলেছে বাংলা চলচ্চিত্র যার নাম অরণ্য চ্যাটার্জি (Aranya Chatterjee)। এই ছবিতে অরণ্য চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেছেন জীতু কমল (Jeetu Kamal)। এছাড়াও ছবিতে রয়েছেন শিলাজিৎ মজুমদার (Shilajit Majumdar) , রাফিয়াত রাশিদ মিথিলা (Rafiath Rashid MIthila), সুহত্র মুখোপাধ্যায় (Suhotro Mukhopadhyay), লোকনাথ দে (Loknath Dey) , সায়ন ঘোষ। ৫ই জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি।

তার অভিনীত চরিত্র নিয়ে বলতে গিয়ে জীতু (Jeetu Kamal)একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এই চরিত্র দিয়ে তার গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ হলেও এই চরিত্র নিয়ে আশাবাদী তিনি। তিনি বলেছেন যে প্রতিষ্ঠিত গোয়েন্দাদের থেকে অনেকটাই আলাদা অরণ্য চ্যাটার্জি । প্রথমত, তার চালচলন একেবারেই গোয়েন্দাসুলভ নয়। তার কাছে কোনও কেস এলে সঙ্গে সঙ্গেই সেটা নিয়ে কাজ শুরু করে দেননা অরণ্য চ্যাটার্জি । তবে ফেলুদার সঙ্গে একটি অরণ্য চ্যাটার্জীর মিল আছে বলে মনে করেন জীতু। শখের কাজ হিসেবে গোয়েন্দাগিরি শুরু করে পরে দুজনেই সেটাকে পেশা হিসেবে নেন।

Advertisements

এই ছবিটি কেন করতে রাজি হন তিনি, জানতে চাওয়া হলে, জীতু জানান যে পরিচালক দুলাল দে এর লেখা প্রথম চিত্রনাট্যে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে দর্শক। এছাড়া এই চলচ্চিত্রের গল্পটিও খুবই সহজ প্রক্রিয়ায় বলা। ছবির ট্ৰেলর ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের কাছে থেকে খুব ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে বলেও জানিয়েছেন তিনি। চিত্রনাট্যের প্রশংসাও করেছেন তারা।

সর্বেশেষে একটি প্রশ্নে জীতুর কাছে জানতে চাওয়া হয় যে বাংলা সাহিত্যে এতো গোয়েন্দা চরিত্র থাকতেও চলচ্চিত্রে বার বার কেন আনতে হচ্ছে নতুন গোয়েন্দা চরিত্রদের ? উত্তরে তিনি বলেন যে তার মতে সমাজে অপরাধের পরিমান বেড়ে যাওয়ায় তারই প্রতিফলন হয়তো পর্দায় দেখতে চাইছেন দর্শক। ২০২২ সালে, অনিক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ তে অভিনয় করে চর্চায় আসেন জীতু। জীতুকে শেষ দেখা গিয়েছিল জিৎ অভিনীত ‘মানুষ’ চলচ্চিত্রে। ইতিমোধ্যে তিনি পেয়েছেন বড় গোয়েন্দা চরিত্র করার প্রস্তাবও। তবে সেটি ফেলুদা নয় স্পষ্ট বলে করে দেন তিনি। ব্যক্তিক্রমী চরিত্রের অপেক্ষায় রয়েছেন অভিনেতা। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ এর প্রমোশন এর কাজে।