বিশেষভাবে নিজের জন্মদিন পালন করলেন ঋতাভরী

রবিবার অর্থাৎ আজ টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী শুভ জন্মদিন। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনিও একজন। সর্বত্রই তাঁর সৌন্দর্যতার চর্চা হয়ে থাকে। আজকের এই বিশেষ দিন অভিনেত্রী কাটিয়েছেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

রবিবার অর্থাৎ আজ টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী শুভ জন্মদিন। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনিও একজন। সর্বত্রই তাঁর সৌন্দর্যতার চর্চা হয়ে থাকে। আজকের এই বিশেষ দিন অভিনেত্রী কাটিয়েছেন একেবারেই অন্যরকম ভাবে। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একাধিক ছবি। সঙ্গে লিখেছেন ক্যাপশন।

তিনি বলেছেন, ‘আমার জন্মদিনের সেরা মুহূর্ত সেটাই যখন আমি স্কুলের সেই ছোট ছোট শিশুদের নিয়ে নিজের বিশেষ দিনটি পালন করি। তাদের চুপিসারে ভালোবাসা, তাদের জড়িয়ে ধরা আমার কাছে সব থেকে বড় উপহার’। একইসঙ্গে তিনি বলেছেন, ‘আমার জন্মদিনের মেনুতে ছিল বিরিয়ানি ও চকলেট। আমি আশা করব যতদিন আমি বেঁচে থাকব, ততদিন এই ভাবেই শিশুদের সঙ্গে কাটাব আমার জন্মদিনের এই বিশেষ দিনটি’।

   

ঋতাভরী তার জন্মদিন শারীরিকভাবে সক্ষম শিশুদের সঙ্গে পালন করেছেন। এবং তিনি মনে করেন এটি তাঁর সব থেকে বড় পাওনা যে সে তাদের সঙ্গে এই বিশেষ দিনটি ভাগ করে নিতে পেরেছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় হইচই এর তরফ থেকে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি দেখা গিয়েছে, অভিনেত্রী একাধিক নিজের জন্মদিনের ছবি পোস্ট করেছেন। তিনি বেলুন ও কেকের সঙ্গে ছবি পোস্ট করেছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google