বিচ্ছেদ ঘোষণার পর নবনীতার পাশে জীতু

জুন মাসের শেষে ফেসবুকে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা দাস। এরই মাঝে জীতু গিয়েছিলেন লন্ডন। সেখানে কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিং সেরেছেন তিনি। অন্য দিকে…

জুন মাসের শেষে ফেসবুকে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা দাস। এরই মাঝে জীতু গিয়েছিলেন লন্ডন। সেখানে কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিং সেরেছেন তিনি। অন্য দিকে নবনীতাও বিয়ের ফুল সিরিয়ালের শুটিং নিয়ে ব্যস্ত।

এই ঘটনার পর থেকে দুজনেই নানা ধরনের পোস্ট করে চলেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। কখনও নিজের ব্যক্তিগত উপলব্ধি ফেসবুকে লিখছেন জীতু। তার স্ত্রীও নিজেদের নানা ধরনের ছবি পোস্ট করতে থাকেন। জীতুকে নিয়ে সকলেই খুব উদ্গ্রীব।

Advertisements

অনেকেই জীতুর ছবিতে মন্তব্য করে জানতে চাইছেন, জীতু এখন কেমন আছেন। আবার অনুরাগীদের একাংশের মতে, অভিনেতার ব্যক্তিগত জীবনের এই সমস্যা শুনে তারা অবাক। জীতুর তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কোনও উত্তর দিতেই নারাজ জীতু। তিনি আরও বলেন, “আমি এ ব্যাপারে কোনও মন্তব্য করতেই রাজি নই। আমার স্ত্রীর ব্যাপারে আমি কোনও নিন্দে করব না আর কোনও নিন্দে শুনবও না। এখনও আমাদের আইনি বিচ্ছেদ হয়নি।”

জীতু-নবনীতার বিচ্ছেদের খবর জানার পর নায়কের সঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্ক ঘিরে আলোচনা শুরু হয়েছিল তবে তা যে পুরোটাই মিথ্যা, সে কথা সমাজমাধ্যমে স্পষ্ট করেছেন নবনীতা।

গত তিন মাস ধরে আলাদা থাকছেন তারা। এখনও আসেনি আইনি বিচ্ছেদের শংসাপত্র। নায়ক নিজের কাজেই মগ্ন। লন্ডন থেকে ফিরেই ‘অপরাজিত’র বিশেষ প্রদর্শন উপলক্ষে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। নবনীতা ব্যস্ত সিরিয়ালের শুটিং নিয়ে।