খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বিএলও-দের নিরাপত্তায় কড়া পদক্ষেপ কমিশনের

নয়াদিল্লি: আর মাত্র তিন দিনের মধ্যেই প্রকাশ হতে চলেছে খসড়া ভোটার তালিকা। তার আগেই বুথ লেভেল অফিসার (বিএলও) ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যুক্ত অন্যান্য ...

By Moumita Biswas

Published:

Follow Us
Election Commission Mandates FIR for BLO Violence

নয়াদিল্লি: আর মাত্র তিন দিনের মধ্যেই প্রকাশ হতে চলেছে খসড়া ভোটার তালিকা। তার আগেই বুথ লেভেল অফিসার (বিএলও) ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যুক্ত অন্যান্য অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন নির্দেশ দিয়েছে, বিএলও-দের উপর যদি কোনওরকম হিংসার ঘটনা ঘটে, তা হলে দ্রুত এফআইআর দায়ের করতে হবে, এবং এ ধরনের ঘটনা এড়াতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের যথাযথ পদক্ষেপ নিতে হবে।

নিরাপত্তা নিশ্চিত করা নৈতিক ও আইনি দায়িত্ব

নির্বাচন কমিশন এই সংক্রান্ত চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও)-কে পাঠিয়েছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, বিএলও ও এসআইআর প্রক্রিয়ায় যুক্ত সকল অফিসারের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য প্রশাসনের নৈতিক ও আইনি দায়িত্ব। যদি কোনও অফিসারের ওপর হিংসা বা হামলার ঘটনা ঘটলেও তা রিপোর্ট করা না হয়, তবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমিশন চিঠিতে নির্দেশ দিয়েছে, সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের (ডিইও) মধ্যে এই নির্দেশ দ্রুত পৌঁছে দিতে হবে।

   

ওয়াকিবহাল মহল মনে করছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন এলাকায় বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। কারণ, ভোটার তালিকা সংশোধনের সময় বৃদ্ধি ও সংগ্রহের কাজ বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করেছেন। ফলে, সম্ভাব্য অসন্তোষের মুখে পড়তে পারে তাঁরা। এ পরিস্থিতিতে নিরাপত্তা পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়াই কমিশনের লক্ষ্য।

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Election Commission Mandates FIR for BLO Violence

প্রসঙ্গত, কয়েকদিন আগে সুপ্রিম কোর্টও বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্টভাবে বলেছিলেন, “বিএলও-রা হুমকির মুখে রয়েছেন। এটি অত্যন্ত গুরুতর বিষয়। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

সাম্প্রতিক উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য, উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, দুষ্কৃতীরা ইট ছুঁড়েছে এবং দরজায় লাথি মারেছে। ঘটনার পর বিএলও-রা সরব হন এবং নিজেরা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

নির্বাচন কমিশনের নির্দেশনায় স্পষ্ট বার্তা

এই প্রেক্ষাপটেই নির্বাচন কমিশনের নির্দেশনায় স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে-বিএলও-দের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে কোনও রকম অবহেলা বরদাস্ত হবে না। হিংসার ঘটনা ঘটলে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে এবং যদি তা না করা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কমিশন বার্তা দিতে চেয়েছে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তাদের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন অগ্রাধিকার, এবং এই দায়িত্বের ব্যর্থতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google