রাজ্য জুড়ে ক্লার্কশিপ পরীক্ষা, কীভাবে করবেন আবেদন, জানুন বিস্তারিত

গোটা রাজ্যে জুড়ে শুরু হতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষা। সেই হেতু ৪ ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Job

গোটা রাজ্যে জুড়ে শুরু হতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষা। সেই হেতু ৪ ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পরীক্ষার মাধ্যমে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট / লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য পরীক্ষার্থীদের যোগ্যতা যাচাই করার উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া হবে।

উপযুক্ত পদে নিযুক্ত ব্যক্তিদের ২২,৭০০-৫৮,৫০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সি ব্যক্তিরা এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তাঁদের মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, পদপ্রার্থীদের কম্পিউটারে প্রতি মিনিটে ২০টি ইংরেজি শব্দ এবং ১০টি বাংলা শব্দ লিখতে পারার দক্ষতা থাকা অবশ্যই দরকার।

   

এ ছাড়াও যারা আবেদন করবেন তাদের ভালো ভাবে বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। তবে, যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই শর্তাবলি প্রযোজ্য নয়। কারণ ক্লার্কশিপ পরীক্ষায় ইংরেজি ব্যতিত শুধুমাত্র বাংলায় প্রশ্নপত্র থাকবে। ভাষার পরীক্ষার ক্ষেত্রে উল্লিখিত নিয়মটি প্রযোজ্য নয়। প্রতিটি ভুল উত্তরের ভিত্তিতে ০.২৫ নম্বর কাটা হবে।

এই পরীক্ষাটি হতে চলেছে, কলকাতা, বারুইপুর, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, তমলুক, বহরমপুর, বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং-সহ মোট ৩৬ কেন্দ্রে। এই পরীক্ষা দিতে আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। পাশাপাশি আবেদনমূল্য হিসাবে ১১০ টাকা দিতে হবে।

২০২৩ এর ৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আবেদনের পোর্টাল চালু থাকবে। এক বার আবেদনপত্র জমা দেওয়ার পর কোনও ভুল থাকলে পুনরায় তা সংশোধন করার সুযোগ থাকবে না। তাই আবেদন প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিটি ভাল ভাবে দেখে নিতে হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google