২৬,০০০ টাকা বেতনে ক্লার্ক নিয়োগ করতে চলছে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর

শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর তথা কলকাতা বন্দরের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা আগামী ১৫/০৭/২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
port

শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর তথা কলকাতা বন্দরের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা আগামী ১৫/০৭/২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারেন।

শূন্যপদের সংখ্যাঃ-
৩৫ টি শূন্য পদে নিয়োগ করবে এই সংস্থা।

   

বেতনঃ-
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের অফিস সহকারী পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের প্রতিমাসে ২৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।

যোগ্যতাঃ-
এখানে আবেদন করতে গেলে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক পাশ, এবং এর পাশাপাশি কম্পিউটারে টাইপিং এর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বয়সঃ-
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন সর্বোচ্চ ৪০ বছরের প্রার্থীরা।

আবেদন পদ্ধতিঃ-
আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করার পর বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি আলাদা ভাবে প্রিন্ট আউট করতে হবে। এরপর আগ্রহী প্রার্থীর যাবতীয় কার্যক্রমের তথ্যগুলো দিয়ে নির্ভুল ভাবে আবেদন পত্র পূরণ করবেন। তারপর দরকারি ডকুমেন্টস গুলোর জেরক্স ও পূরণ করা আবেদন পত্রটি একটি মুখবন্ধ খামে ভরে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ-
আগ্রহী প্রার্থীদের কে 15/1, Strand Rd, Fairley Place, B.B.D. Bagh, Kolkata, West Bengal 700001 এই ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google