Forest Dept: বনমন্ত্রকের গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ চলছে! আবেদন করেছেন?

গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করতে চলেছে বনমন্ত্রক। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের Ministry of Environment, Forest and Climate ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করতে চলেছে বনমন্ত্রক। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের Ministry of Environment, Forest and Climate Change দফতরের অধীনস্থ Wildlife Institute of India.

আবেদনকারী প্রার্থীদের যে কোনও শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং যেকোনও রাজ্য থেকেই আবেদন করা যাবে। ৬ টি পদে নিয়োগ হবে। সেগুলি হল – Technician, Assistant Grade III, Technical Assistant, Assistant Director, Senior Technical Officer.

   

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য https://wii.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর আবেদনের ফর্মটি A4 পেজে ডাউনলোড করে নিতে হবে। তারপর আবেদনের ফর্মটি ভালোভাবে পূরণ করে পাঠিয়ে দিতে তবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদন পত্রের সঙ্গে পাঠাতে হবে গুরুত্বপূর্ণ সমস্ত নথি।

আবেদনকারীদের একটি ১০০ নম্বরের MCQ পরীক্ষা দিতে হবে। সেটায় উত্তীর্ণ হলে পরীক্ষার্থীদের পরবর্তী ইন্টারভিউ বা কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে।

আবেদনকারীকে এই সমস্ত পদগুলিতে আবেদনের জন্য ৭০০ টাকা মূল্য দিতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য দিতে হবে ২০০ টাকা।

আবেদন করতে হবে এই ঠিকানায় –

To,
The Director,
Wildlife Institute of India,
Chandrabani, Dehradun,
Uttarakhand

৩০ জুন ২০২৩ আবেদনের শেষ তারিখ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google