পুজোর সময় ভিড় সামলাতে জরুরী ভিত্তিতে হোমগার্ড পদে নিয়োগ

WB Home Guard Recruitment 2024: হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে – Home & Hill Affairs Department, Nabanna, 325, Sarat Chatterjee Road, Howrah ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

WB Home Guard Recruitment 2024: হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে –

Home & Hill Affairs Department,
Nabanna,
325, Sarat Chatterjee Road,
Howrah – 711102

   

বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১৭ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সারা রাজ্য মোট ১৪,০০০ শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কে এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

পদের নাম – অস্থায়ী হোমগার্ড (Temporary Homeguard)

শূন্যপদ – ১৪,০০০। কোন থানায় কতজন নিয়োগ হবেন তার বিস্তারিত তথ্য অফিশিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নিতে হবে।

নিয়োগ সংক্রান্ত তথ্য – ১০ দিনের জন্য নিয়োগ করা হবে চুক্তিতে। মূলত দুর্গা পুজোর সময় ভিড় সামলানোর জন্যই এই নিয়োগ করা হচ্ছে। এছাড়াও, ভলেন্টিয়ার হিসেবেও পুলিশকে সাহায্য করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এছাড়া, মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাশ এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।

বয়সসীমা – অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বয়সসীমার উল্লেখ না থাকলেও, আনুমানিক ১৮-৪০ বছরের মধ্যে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।

Home guard notification

বেতন – এই কাজ অস্থায়ী। প্রতিদিনের কাজের জন্য ৬২৬ টাকা করে বেতন দেওয়া হবে। অর্থাৎ, ১০ দিনের জন্য ৬,২৬০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া – উচ্ছুক এবং যোগ্য ব্যক্তিদের নিকটবর্তী থানায় গিয়ে A4 সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশীট, এডমিট কার্ড এবং ব্যাঙ্কের পাশবইয়ের ফোটোকপি। আরও তথ্য জানতে যোগাযোগ করতে হবে আপনার নিকটবর্তী থানায়।

নিয়োগ প্রক্রিয়া – কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবেনা। জরুরী ভিত্তিতে নিয়োগ করা হবে। যাদের শারীরিক সক্ষমতা ভাল, তাদের সরাসরি নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে বিজ্ঞপ্তি থেকে।

উল্লেখ্য, যারা এই পদের জন্য সিলেক্ট হবেন, তাদেরকে ৩ দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google