স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে DRDO , রইল আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। কারণ ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন সংস্থার পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে শিক্ষানবিশদের নিয়োগ করা হচ্ছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
DRDO

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। কারণ ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন সংস্থার পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে শিক্ষানবিশদের নিয়োগ করা হচ্ছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ ৩১ মে, ২০২৪।

পদের নাম
ITI Apprentices পদে নিয়োগ করা হবে

   

মোট শূন্যপদ
১২৭ টি।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট আইটিআই ট্রেডগুলির যে কোনো একটি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক স্টাইপেন্ড
শিক্ষানবিশ আইন ১৯৬১ অনুসারে প্রত্যেককে মাসিক বৃত্তি দেওয়া হবে।

বয়সসীমা
উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নটিফিকেশনের নিয়ম অনুসারে হবে।

আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরজন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে। এবার প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশানুসারে আপলোড করে আবেদনপত্র জমা করতে হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google