‘টুকলি’ রুখতে একগুচ্ছ নিয়ম উচ্চমাধ্যমিকে, দেখে নিন কী কী

কলকাতা: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ২৯ ফেব্রুয়ারি৷ হাতে আর মাত্র দুদিন৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পরীক্ষা কেন্দ্রের ও পরীক্ষণ নানা নিয়ম বিধি স্পষ্ট ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ২৯ ফেব্রুয়ারি৷ হাতে আর মাত্র দুদিন৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পরীক্ষা কেন্দ্রের ও পরীক্ষণ নানা নিয়ম বিধি স্পষ্ট করল সাংসদ৷ মাধ্যমিক পরীক্ষার সময় ‘টুকলি’ সহ প্রশ্নপত্র ফাঁসে হাতেনাতে ধরেছিল প্রায় ৩৭জন পড়ুয়াকে৷ তাই এবার উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ৷

মূল গেট সহ ভেনু সুপারভাইজারের ঘরে সিসিটিভি ক্যামেরা থাকবে৷ প্রতিটি ঘরে দুজন করে গার্ড দেবেন৷ প্রতিটি ঘরে ২৫ জন করে ছাত্র পিছু একজন করে পরিদর্শক থাকবেন৷ সব প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা থাকবে৷ সেই নম্বর পড়ুয়াদের উত্তরপত্রে লিখতে হবে৷ প্রতিটা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করতে হবে৷ পরীক্ষার সময় কোনও লাউড স্পিকার ব্যবহার করা যাবে না৷ এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷

   

উল্লেক্য, চলতি বছর প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন৷ গত বছরের সংখ্যা ছিল ৮ লক্ষ ৫৩ হাজার৷ ছাত্রদের শতকরা হার ৪৩.৪৮ ও এবং ছাত্রীদের ক্ষেত্রে শতকরা হার ৫৬.৫৩ শতাংশ৷ ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় ১ লক্ষ ৩ হাজার ৫৩ জন বেশি৷ ২৩৪১ টি পরীক্ষাকেন্দ্র থেকে এই বছর পরীক্ষা নেওয়া হবে৷ তার মধ্যে ১৭৬টি কেন্দ্র স্পর্শকাতর৷ তার জন্য এই কেন্দ্রগুলিতে হ্যান্ড মেড মেটাল ডিটেক্টর থাকবে ও কিছু পরীক্ষাকেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর থাকবে বলে জানিয়েছে সংসদ৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google