বড় সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের, আগামী বছর থেকে নতুন সংযোজন

কলকাতা: মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিড কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকে৷ কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষায় তা থাকে না৷ নিজের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মৌখিকভাবে জানিয়ে দেয় পড়ুয়েদের৷ এতে অনেক অসুবিধা হয়ে থাকে পরীক্ষার্থীদের৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিড কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকে৷ কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষায় তা থাকে না৷ নিজের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মৌখিকভাবে জানিয়ে দেয় পড়ুয়েদের৷ এতে অনেক অসুবিধা হয়ে থাকে পরীক্ষার্থীদের৷ যেমন ২০২৪-এ উচ্চমাধ্যমিকে পরীক্ষাকেন্দ্র নিয়ে ভোগান্তি পোহাতে হল পড়ুয়াদের৷

মালদহের একটি স্কুলে এক জায়গায় সিট পড়লেও ভুল করে অন্য স্কুলে গিয়ে হাজির হয় পরীক্ষার্থীরা৷ একই অভিযোগ উঠেছে লেকটাউনের একটি স্কুলেও৷ তাই শুক্রবারই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানান, এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকে না৷ তবে এদিনের ঘটনার পর আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকবে৷

   

প্রসঙ্গত, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই দুই পড়ুয়ার পরীক্ষা বাতিল করা হয়৷ উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার একটি স্কুলের ঘটনা৷ প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে ওই দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে৷৷ মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ এই দুটি ডিভাইস কোনওভাবেই উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া নিষিদ্ধ৷ কিন্তু এত কড়াকড়ি যে পরীক্ষা ঘিরে, মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রয়েছে, তারপরও কী করে এমন ঘটনা ঘটছে তা ভাবাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google