গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ করতে চলেছে বাঁকুড়া জেলা আদালত, রইল আবেদন পদ্ধতি

চাকরিজীবীদের জন্য সুখবর । কারণ গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ করতে চলেছে বাঁকুড়া জেলা আদালত। বাঁকুড়া জেলা আদালতে শূন্যপদের মধ্যে রয়েছে উচ্চ বিভাগীয় ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বেলিফ, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bankura sessions and district court

চাকরিজীবীদের জন্য সুখবর । কারণ গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ করতে চলেছে বাঁকুড়া জেলা আদালত। বাঁকুড়া জেলা আদালতে শূন্যপদের মধ্যে রয়েছে উচ্চ বিভাগীয় ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বেলিফ, প্রসেস সার্ভার এবং গ্রুপ-ডি (পিওন/নাইট-গার্ড/ফরাশ) পদে নিয়োগ শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুন ২০২৪ মধ্যরাত পর্যন্ত।

শূন্য পদের সংখ্যা:-
বাঁকুড়া জেলা আদালতে ৯৯টি পদে কর্মী নিয়োগ করা হবে।

   

বিভিন্ন পদের বেতন:-
উচ্চ বিভাগের ক্লার্ক (৯জন):-
২৮,০০০ টাকা– ৭৪,০০০টাকা।
নিম্ন বিভাগের ক্লার্ক (৩৯জন):-
২২,০০০টাকা – ৫৮০০০টাকা।
সীল বেলিফ (৩জন):-
২২,০০০টাকা – ৫৮,০০০ টাকা।
প্রসেস সার্ভার (৯জন):-
২২,০০০টাকা – ৫৮,০০০ টাকা।
গ্রুপ-ডি (পিয়ন/নাইট-গার্ড/ফরাশ) (৩৯জন):-
১৮,০০০ টাকা – ৪৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা:-

উচ্চ বিভাগের ক্লার্ক (স্নাতক ডিগ্রী) :-
১৮ থেকে ৪০ বছর।
নিম্ন বিভাগের ক্লার্ক (১০+২ বা সমতুল্য) :-
১৮ থেকে ৪০ বছর।
সীল বেলিফ (দশম পাস) :-
১৮ থেকে ৪০ বছর।
প্রসেস সার্ভার (দশম পাস) :-
১৮ থেকে ৪০ বছর।
গ্রুপ-ডি (পিয়ন/নাইট-গার্ড/ফরাশ)( ৮ম পাশ):-১৮ থেকে ৪০ বছর

আবেদন মূল্য:-
বাঁকুড়া জেলা আদালতে নিয়োগের জন্য আবেদনের মূল্য আবেদনকারীর বিভাগ এবং আবেদনকৃত পদ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

অসংরক্ষিত এবং অন্যান্য:-
উচ্চ বিভাগের ক্লার্ক ৫০০ টাকা, নিম্ন বিভাগের ক্লার্ক ৩০০ টাকা, সীল বেলিফ ৩০০ টাকা, প্রসেস সার্ভার ২০০ টাকা, গ্রুপ-ডি ২০০ টাকা।

এসসি ও এসটি:- উচ্চ বিভাগের ক্লার্ক ৩০০ টাকা, নিম্ন বিভাগের ক্লার্ক ২০০ টাকা, সীল বেলিফ ২০০ টাকা, প্রসেস সার্ভার ১৫০ টাকা, গ্রুপ-ডি ১৫০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া:-
লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা এবং ব্যক্তিত্বের মূল্যায়ন সহ বেশ কয়েকটি ধাপে বাঁকুড়া জেলা আদালতে নিয়োগ করা হবে উপযুক্ত কর্মীদের। অবশ্যই প্রার্থীদের প্রত্যেকটি ধাপে উত্তীর্ণ হতে হবে।

আবেদন পদ্ধতি:-
1)বাঁকুড়া জেলা আদালতে নিয়োগের জন্য আবেদন করতে হলে প্রথমে প্রার্থীদের আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2)সেখানে দেওয়া অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
3)সেখানে সমস্ত প্রয়োজনীয় বিশদ তথ্য প্রদান করতে হবে এবং আবেদন নির্দেশিকাতে উল্লেখিত প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে।

এছাড়া, আবেদনকারীদের অবশ্যই পেমেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন মূল্য প্রদান করতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, প্রার্থীদের আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে নিতে হবে। তাই আর দেরি না করেই যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করার অনুরোধ করা হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google