করোনা টু বৃষ্টি, ত্রিফলায় লক্ষী পুজোর হাল ভাঁড়ে মা ভবানী

নিউজ ডেস্ক: সবেমাত্র গিয়েছে দুর্গাপুজো। সঙ্গে করোনা পরিস্থিতি এবং দোসর আবহাওয়া। সবমিলিয়ে লক্ষীর ভাঁড়ে মা ভবানী অবস্থা। তিন দুর্যোগে বাজার খারাপ লক্ষীপুজোর। আর কিছু না হোক অন্তত বৃষ্টিটা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Laxmipuja market

নিউজ ডেস্ক: সবেমাত্র গিয়েছে দুর্গাপুজো। সঙ্গে করোনা পরিস্থিতি এবং দোসর আবহাওয়া। সবমিলিয়ে লক্ষীর ভাঁড়ে মা ভবানী অবস্থা। তিন দুর্যোগে বাজার খারাপ লক্ষীপুজোর। আর কিছু না হোক অন্তত বৃষ্টিটা থামুক। এমনটাই চাইছেন যারা লক্ষী পুজোর পসরা সাজিয়ে বসেছিলেন রাস্তার মোড়ে মোড়ে।

রবিবার থেকেই লক্ষ্মীপুজোর বাজার নিয়ে বসেছেন বিক্রেতারা। কিন্তু কোথায় কী? বিক্রি-বাট্টা তেমন না নেই। তাই ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। সোমবার সকাল থেকে বিকেল টানা বৃষ্টি হয়েছে। কলকাতার বিভিন্ন বাজার ঘুরে পুজোর সামগ্রীর কেনার সেই চেনা ভিড় নেই। এটা একদিকে দিয়ে যেমন ভালো, অপরদি খারাপ।

   

বিক্রেতারা স্পষ্ট বলছেন প্রতিমা বিক্রি অন্যান্য বছর তুলনায় অর্ধেকও হয়নি। তিলের নাড়ু থেকে নারকেল নাড়ু, ধানের শিষ, ডাব, তালের শাঁস নিয়ে সবাই বসে রয়েছেন, কিন্তু খদ্দের নেই। আকাশের হাল খারাপ। ফলে লক্ষ্মীপুজোর বাজার চাঙ্গা না হওয়ার দিকেই এগোচ্ছে।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর তেলেঙ্গানার উপরে তৈরি হওয়া নিম্নচাপ রয়েছে। বেপাত্তা শুকনো হাওয়া। সে যে কোথায় তা এখনও জানা যায়নি, অথচ অক্টোবরের তৃতীয় সপ্তাহ শেষের পথে। এদিকে পুবালি বাতাসের প্রভাব এখনও প্রকট হয়ে রয়েছে। দু’য়ের কোপে টানা বৃষ্টিতে নাকাল রাজ্যের একাধিক জেলা, মূলত দক্ষিণবঙ্গ।

এতেই থামছে না হাওয়া অফিস জানাচ্ছে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার অবস্থান মধ্যপ্রদেশে সঙ্গে বাংলার উপর আরও একটি নিম্নচাপ রয়েছে। ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা আরও জোরালো হয়েছে রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। পাশাপাশি দুর্যোগ শুরু হবে উত্তরবঙ্গেও। সেখানেও আজ থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ওইদিন বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনার খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের লাগোয়া রাজ্য ওডিশা এবং ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google