ED:শাহজাহানকে জেরা করতে জেলে হাজির ইডি

শেখ শাহজাহানকে জেরা করতে বসিরহাট জেলে গেল ইডি। আজ শনিবার বসিরহাট আদালতে ইডি আবেদন করে, জেলে গিয়ে শেখ শাহজাহানকে তারা জেরা করতে চায় তারা। ইডির দাবি, শাহজাহানের বিরুদ্ধে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CBI Probe Uncovers Corruption Network, ED Deputy Director Arrested

শেখ শাহজাহানকে জেরা করতে বসিরহাট জেলে গেল ইডি। আজ শনিবার বসিরহাট আদালতে ইডি আবেদন করে, জেলে গিয়ে শেখ শাহজাহানকে তারা জেরা করতে চায় তারা। ইডির দাবি, শাহজাহানের বিরুদ্ধে মোটা টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। গত ১৪ মার্চ আবারও ধামাখালি ও সরবেড়িয়ায় শাহজাহানের একাধিক ভেড়ি ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা।

এবার তারা জেরা করবে সন্দেশখালির বাঘ কে।
তবে, জেলে গিয়ে জেরার সময় শাহজাহান সহযোগিতা না করলে তাঁকে গ্রেফতার করার অনুমতি চাইতে পারেন তদন্তকারীরা। কলকাতার পিএলএমএ আদালতের কাছে তাকে গ্রেফতার করার অনুমতি চাইতে পারে বলেই ইডি সূত্রের খবর।

   

ইডির ওপর হামলার ঘটনার পর, তার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। এর পর শাহজাহানকে হেফাজতে ভরে সিবিআই। এরপর আদালতে ইডি ও সিবিআই একসঙ্গে জানিয়েছে, ইডি আধিকারিকদের ওপর হামলার সময় বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। বাড়িতে বসে তিনি ফোন করে হামলাকারীদের ডেকেনেন। হামলাকারীদের ডেকে নিতে মাত্র ৩ মিনিটে ২৮টি ফোন করেছিলেন শাহজাহান। অবশেষে আজ শনিবার বেলা ১টা নাগাদ আদালতের অনুমতি নিয়ে বসিরহাট জেলে পৌঁছন ইডির আধিকারিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে জেরার প্রক্রিয়া চলছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google