ভোটের মুখে রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে হানা ED-র, বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি (ED)। এহেন ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। এরই মাঝে ফের বাংলায় হানা দিলেন ইডির আধিকারিকরা। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি (ED)। এহেন ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। এরই মাঝে ফের বাংলায় হানা দিলেন ইডির আধিকারিকরা। রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি। ইতিমধ্যে বাড়ি ঘিরে ফিরল কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে, আজ শুক্রবার পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুরে তৃণমূলের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিলেন ইডির আধিকারিকরা। শুরু হয়েছে তল্লাশি। মন্ত্রীর বোলপুরের বাড়িতে হানা দিয়েছে ইডি। জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ইডির অভিযান শুরু হয়েছে। যদিও জানা যাচ্ছে, তৃণমূলের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বাড়িতে নেই।  

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google