জোড়া ধাক্কা সামলে কেরালার বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, স্ট্র্যাটেজি বদল ব্রুজোর

কলকাতা: চলতি আইএসএলের শুরুটা ভালোই করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথমে নর্থ ইস্ট ইউনাইটেড। দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স লাল হলুদের। পর পর দু ম্যাচে জয়ের পর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
east-bengal-vs-kerala-blasters-oscar-bruzon-strategy-change-isl

কলকাতা: চলতি আইএসএলের শুরুটা ভালোই করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথমে নর্থ ইস্ট ইউনাইটেড। দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স লাল হলুদের। পর পর দু ম্যাচে জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে জামশেদপুর এফসির কাছে মুখ থুবড়ে পড়ে মশাল বাহিনী। ২-১ ব্যবধানে হেরে যায় ইস্টবেঙ্গল। চতুর্থ ম্যাচে গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে সন্তুষ্ট থাকতে হয় লাল হলুদকে। আগামী ১৪ ফেব্রুয়ারি যুবভারতীতে কেরালার বিরুদ্ধে নামবে অস্কার ব্রুজোর ছেলেরা। এই ম্যাচের আগে স্ট্র্যাটেজি বদল ব্রুজোর।

কেরালার বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলন করেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তাঁর সঙ্গে ছিলেন ফরওয়ার্ড এডমুন্ড লালরিন্ডিকা। সাংবাদিক সম্মেলনে লাল হলুদ কোচ জানিয়েছেন, “গত মরশুমে যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন দলের প্রথম পয়েন্ট পেতে ছয়টি ম্যাচ লেগেছিল। কিন্তু চলতি মরশুমে ৪ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে দল। যা আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গলের সেরা শুরু। সামনে থাকা ম্যাচে জিততে পারলে ৫ ম্যাচে ১০ পয়েন্টে পৌঁছানো সম্ভব, যা প্রতি ম্যাচে গড়ে ২ পয়েন্টের সমান।“

   

ইস্টবেঙ্গলের চিন্তার কারণ ছিল মিডফিল্ডার সাউল ক্রেসপোর চোট। তবে এখন প্রায় সম্পূর্ণ ফিট তিনি। কেরালার বিরুদ্ধে ম্যাচে তাঁকে কিছু সময়ের জন্য দেখা যেতে পারে ইঙ্গিত দিয়েছেন লাল হলুদ কোচ। মিগুলের প্রসঙ্গে তিনি জানান, “মিগুয়েলকে নিয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি হওয়ায় তাঁর ওপর চাপ বেড়েছে। অনেক সময় তাঁকে নিচে নেমে খেলতে হচ্ছে দেখা যাচ্ছে। ফলে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পক্ষে আটকানো সহজ হয়ে যাচ্ছে তাঁকে।“ এখন সময়ের অপেক্ষা কেরালার বিরুদ্ধে ম্যাচে কি করে ইস্টবেঙ্গল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google