বিরতির পর কতটা প্রস্তুত ইস্টবেঙ্গল? ঘরের ম্যাচে জয় আশায় চেন্নাইয়িন

ফের ঘরের মাঠে লড়াইয়ে নামবে চেন্নাইয়িন এফসির। গত ম্যাচে ইন্টার কাশীর কাছে ঘরের মাঠে হেরেছিল ক্লিফোর্ড মিরান্ডার দল। এবার প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। আজকের ম্যাচটি জিততে মরিয়া থাকবে চেন্নাইয়িন এফসি।

By Sandipa Nandy

Published:

Follow Us
east-bengal-vs-chennaiyin-fc-isl-match-preview-post-break

কলকাতা: শনিবার ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসি, ইস্ট বেঙ্গল। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ লিগ টেবিলে স্থান দখলের দৌড়ের জন্য দুই দলের কাছে গুরুত্বপূর্ণ। ম্যাচ শুরুর সময় বিকেল ৫টা।

ফের ঘরের মাঠে লড়াইয়ে নামবে চেন্নাইয়িন এফসির। গত ম্যাচে ইন্টার কাশীর কাছে ঘরের মাঠে হেরেছিল ক্লিফোর্ড মিরান্ডার দল। এবার প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। আজকের ম্যাচটি জিততে মরিয়া থাকবে চেন্নাইয়িন এফসি। অন্যদিকে ইস্ট বেঙ্গল গত ম্যাচে মহামেডান এসসি-কে ৭-০ এর বিশাল ব্যবধানে হারিয়েছে। ফিফা বিপরতির পর এটি প্রথম ম্যাচে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

   

লাল হলুদ শিবির বর্তমানে ১১ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে। চেন্নাইয়িন এফসি তাদের থেকে অনেকটাই পিছিয়ে। তারা ৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে। পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ ম্যাচে মোট চারবার অপরাজিত ইস্ট বেঙ্গল। তার মধ্যে দুইটি জয় ও দুইটি ড্র। অন্যদিকে গত ৫ ম্যাচে মাত্র ২টি জিতেছে চেন্নাইয়িন।

রেকর্ড বলছে, এর আগে মুখোমুখি লড়াইয়ে ১১বার ফুটবল ময়দানে নেমেছে এই দুই দল। তার মধ্যে দুই দলই ৩বার করে জিতেছে এবং ৫টি ম্যাচ ড্র হয়েছে। ফলে সেদিন থেকে দেখতে গেলে, মুখোমুখি সংঘর্ষে কোনো দল এককভাবে এগিয়ে নয়। তাই এই মরসুমে চেন্নাইয়িন- এর তুলনায় ইস্টবেঙ্গল শক্তিশালী হলেও এই ম্যাচে প্রীতম কোটালরাও জিততে পারে।

চেন্নাইয়িন শিবিরে আপাতত কোনো খেলোয়াড়ের চোটের সংবাদ নেই। তবে দুশ্চিন্তার কারণ রয়েছে লাল হলুদ কোচ অস্কার ব্রুজ়োর। আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিল আহত এবং তার খেলার সম্ভাবনা ক্ষীণ।

ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ:
প্রভুসুখান গিল (গোলরক্ষক), জয় গুপ্তা, আনোয়ার আলি, জ্যাকসন সিং, মোহাম্মদ রাকিপ, বিপিন সিং, মোহাম্মদ রশিদ, সল ক্রেসপো, এডমন্ড লালরিন্দিকা, মিগুয়েল ফিগুইরা, ইউসেফ ইজ্জেজারি।

চেন্নাইয়িন এফসির সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ নওয়াজ (গোলরক্ষক), মান্দার রাও দেশাই, এলসিনহো, প্রীতম কোটাল, লালদিনলিয়ানা রেন্থলেই, মোহাম্মদ আলী বেমামার, আলবার্তো নোগুয়েরা, ফারুখ চৌধুরী, ইরফান ইয়াদওয়াদ, মাহেসন সিং, ড্যানিয়েল চিমা চুকউ।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google