Transfer News:একবছরের চুক্তিতে ইষ্টবেঙ্গলে সই এই তারকা ফুটবলারের

Transfer News: গত কয়েকদিন আগেই ওডিশা এফসির প্রাক্তন তারকা তথা সুপার কাপ জয়ী ফুটবলার নন্দকুমার শেখর কে দলে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। যারফলে আগামী তিনটি মরশুমে লাল-হলুদের জার্সিতে খেলতে দেখা যাবে এই তারকা ফুটবলার কে।

By Rana Das

Published:

Follow Us
Borja Herrera

Transfer News: গত কয়েকদিন আগেই ওডিশা এফসির প্রাক্তন তারকা তথা সুপার কাপ জয়ী ফুটবলার নন্দকুমার শেখর কে দলে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। যারফলে আগামী তিনটি মরশুমে লাল-হলুদের জার্সিতে খেলতে দেখা যাবে এই তারকা ফুটবলার কে। এবার সেই পথেই পা বাড়ালেন হায়দরাবাদ এফসির তারকা ফুটবলার বোরহা হেরেরা। বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন একটি ফুটবল মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গল দলের চুক্তিপত্রে সই করে ফেলেছেন এই স্প্যানিশ তারকা।

গত আইএসএল মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে যথেষ্ট সফল থেকেছেন বোরহা। তার উপস্থিতি মাঝমাঠে যথেষ্ট শক্তি জুগিয়েছিল মানালো মার্কুইসের দল কে। বোরহা, সিভেরিও ও ওগবেচের দাপটের জেরে একেরপর এক প্রতিপক্ষ কে সহজে নাস্তানাবুদ করতে সক্ষম হয় হায়দরাবাদ। যারফলে, খুব সহজেই আইএসএলের সেমিফাইনালের টিকিট পেয়ে যায় হায়দরাবাদ। তবে শেষ রক্ষা হয়নি। ট্রাইবেকারে এটিকে মোহনবাগানের কাছে পরাজিত হয়েই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। তবে দলের পারফরম্যান্সে খুশি সকলেই। তবে একাধিক সমস্যা দেখা দেওয়ায় দলের বেশিরভাগ ফুটবলারদের কেই রিলিজ করে দেওয়ার পরিকল্পনা নেয় হায়দরাবাদ।

   

যারফলে মরশুম শেষ হতেই ফ্রি এজেন্ট হয়ে যান হায়দরাবাদ এফসির এই তারকা মিডফিল্ডার। সুযোগ বুঝে বছর তিরিশের এই ফুটবলার কে নিজেদের দলে টেনে নেয় ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। তবে যতদূর জানা যাচ্ছে, তিনি একানন। আসন্ন ফুটবল মরশুমে লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে বোরহা সতীর্থ জাভিয়ের সিভেরিও কে। বর্তমানে সিভেরিওর যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল হলেও এখনো সরকারিভাবে জানানো হয়নি কোনো কিছু।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google