লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন জাতীয় দলের তিন তারকা

কলকাতা: গত কয়েকদিন আগে থেকেই ফের অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। গত ম্যাচে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করেছিল অস্কার ব্রুজোর ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Anwar Ali, Jeakson Singh Thounaojam, and Edmund Lalrindika

কলকাতা: গত কয়েকদিন আগে থেকেই ফের অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। গত ম্যাচে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। সেই ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য দলের সকল ফুটবলারদের। সূচি অনুযায়ী আগামী ১১ই এপ্রিল তাঁদের পরবর্তী ম্যাচ। তথা টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচ। কাজেই লড়াইটা যে বেশ কিছুটা কঠিন হবে সেটা বলাই চলে‌। এবার তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণের আরেক শক্তিশালী ফুটবল ক্লাব তথা চেন্নাইয়িন এফসি।

যদিও এবারের আইএসএলে খুব একটা ছন্দে নেই চেন্নাইয়িন এফসি। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে অভিষেক বচ্চনের এই ফুটবল দল। যার মধ্যে একটি জয়ের পাশাপাশি দুইটি ড্র ও দুইটি হার রয়েছে এই ফুটবল ক্লাবের। গত ৭ই মার্চ তাঁরা পরাজিত করেছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপর আর বজায় থাকেনি সেই জয়ের ছন্দ। এফসি গোয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করতে হয়েছিল দুইবারের আইএসএল জয়ীদের। সপ্তাহ কয়েক পরের তাঁদের বিরুদ্ধেই খেলতে নামবে ইস্টবেঙ্গল।

   

হাতে সময় থাকায় ভালো মতই দলকে প্রস্তুত করে নিতে চাইছেন কোচ। তবে জাতীয় শিবিরে সুযোগ পেয়েছিলেন দলের তিন ফুটবলার। ডিফেন্ডার আনোয়ার আলি, মিডফিল্ডার জিকসন সিং এবং এডমুন্ড লালরিন্ডিকা। গত হংকং ম্যাচে জাতীয় দলের জার্সিতে যথেষ্ট নজর কেরেছেন প্রত্যেকেই। অবশেষে আজ লাল-হলুদের অনুশীলনে যোগ দিয়েছেন এই তিনজনেই। কিন্তু এদিন মাঠে নামতে দেখা যায়নি দলের ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলিকে। উল্লেখ্য, জাতীয় শিবিরে খেলতে গিয়ে খানিকটা চোটের পেয়েছিলেন তিনি। তাই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চোটের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

মনে করা হচ্ছে খুব একটা গুরুতর নয় আনোয়ারের চোট। এছাড়াও এদিন মূলত সাইড লাইনে দেখা গিয়েছে উইঙ্গার নন্দকুমার সেকারকে। গত ডার্বি ম্যাচে বহুদিন পর লাল-হলুদ জার্সিতে অনবদ্য গোল করেছিলেন নন্দ। আগামী ম্যাচগুলিতে ও তাঁকে নিয়ে প্রত্যাশা থাকবে সমর্থকদের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google