East Bengal: এরিয়ানের বিপক্ষে সহজ জয় ইস্টবেঙ্গলের, গোল করলেন জেরিন, আমন

জয়ের ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। শেষ ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছিল দল। এবার ও বজায় থাকল সেই ট্রেন্ড।

By Rana Das

Published:

Follow Us
East Bengal Aryan FC

জয়ের ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। শেষ ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছিল দল। এবার ও বজায় থাকল সেই ট্রেন্ড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নৈহাটির বঙ্গিমাঞ্চল স্টেডিয়ামে এরিয়ান ক্লাবের মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল লাল-হলুদ ব্রিগেড। গোলদাতা যথাক্রমে জেসিন টিকে ও আমন সিকে। আজকের এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট পেল কলকাতার এই প্রধান।

উল্লেখ্য, মাঝে কয়েকটা ম্যাচে গোলশূন্যভাবে আটকে গেলেও বিগত কয়েক ম্যাচে যথেষ্ট কার্যকরী থেকেছে তুহিন-জেসিনরা। ইস্টার্ন রেলওয়ে হোক কিংবা উয়াড়ি অ্যাথলেটিক। কিংবা পুলিশ, সকলের বিপক্ষেই সহজ জয় পেয়েছিল বিনো জর্জের ছেলেরা। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচ জিতে সুপার সিক্সে রাস্তা আরও কিছুটা প্রশস্ত করার লড়াই ছিল লাল-হলুদের জুনিয়র দলের।

   

তাই আজ ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণের তেজ বাড়াতে থাকে লাল-হলুদ ব্রিগেড। এভাবেই প্রথমার্ধের শেষে অতিরিক্ত ২ মিনিটের মাথায় জেসিন টিকের গোলে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল দল।

তবে সেখানেই শেষ নয়। অতিরিক্ত সময়ের আরও ৫ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করেন আমন সিকে। যারফলে, ফল গিয়ে দাঁড়ায় ২-০ গোল। প্রথমার্ধের শেষে এই ব্যবধানেই এগিয়ে থাকে দল। তারপর দ্বিতীয়ার্ধে দুই দলের তরফ থেকেই আক্রমণ প্রতিআক্রমণ সংঘটিত হলেও শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় ছিনিয়ে নেই মশাল ব্রিগেড।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google