কলকাতা: আজ, শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পঞ্চম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কেরালা ব্লাস্টার্স। গত দুই ম্যাচের হতাশা ভুলে এবার দক্ষিণের এই ফুটবল ক্লাবের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়াই এখন অন্যতম লক্ষ্য অস্কার ব্রুজোর ছেলেদের। সেইমতোই নিজের একাদশ সাজিয়েছেন কোচ। যেখানে অন্যান্য দিনের মতো আজও দলের গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গিল।
পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে আনোয়ার আলি এবং মহম্মদ রাওকিপ। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা, সাউল ক্রেসপো, জিকসন সিং, বিপিন সিং, এবং মহম্মদ বাসিম রশিদ। সেইসাথে ফরোয়ার্ড লাইনে থাকছেন পিভি বিষ্ণু, ইউসেফ ইজ্জেজারি এবং এডমুন্ড লালরিন্ডিকা।
Your polas to host Kerala Blasters at home today ????
Vishnu and Saul come in for Nunga and Nunga and Mahesh ????????#JoyEastBengal #ISL #EBFCKBFC pic.twitter.com/YhrmKkr1iM
— East Bengal FC (@eastbengal_fc) March 14, 2026
রিজার্ভে থাকছেন যথাক্রমে নন্দকুমার সেকার, ডেভিড লালহানসাঙ্গা, নাওরেম মহেশ সিং, মার্তান্ড রায়না, জেরি, সৌভিক চক্রবর্তী, জয় গুপ্তা, সায়ন বন্দোপাধ্যায় এবং গৌরব সাউ। গোয়া ম্যাচের পর এবার নিজেদের আদৌও কতটা মেলে ধরতে পারে লাল-হলুদ শিবির। এখন সেটাই দেখার বিষয় সকলের কাছে।




















