East Bengal : কে হচ্ছেন লাল-হলুদের পরবর্তী অধিনায়ক? জানুন

কলকাতা: আজ ১লা বৈশাখ। আপামর বাঙালির কাছে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বাংলার নতুন বছরের শুরুটা সর্বদাই বিশেষ স্থানের অধিকারী সকল বাঙালির কাছে। বিগত বছর গুলির ন্যায় এ ...

By Sayan Sengupta

Published:

Follow Us
east-bengal-new-captain-mohammad-raokip-vice-captain-lalchungnunga

কলকাতা: আজ ১লা বৈশাখ। আপামর বাঙালির কাছে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বাংলার নতুন বছরের শুরুটা সর্বদাই বিশেষ স্থানের অধিকারী সকল বাঙালির কাছে। বিগত বছর গুলির ন্যায় এ বছরও স্বগৌরবে ময়দানে আয়োজিত হয়েছে বার পুজো। সেক্ষেত্রে প্রথমেই উঠে আসে বাংলার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্টের কথা। এদিন সকাল থেকেই সেই পরিচিত উৎসবের মেজাজ দেখা গিয়েছে দুই তাঁবুতে। অন্যান্য বছর গুলির মতো এদিন ও পুজোতে উপস্থিত ছিলেন দলের পুরুষ ও মহিলা ফুটবলাররা।

এদিনই দলের আগামী সিজনের অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করে ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী নতুন অধিনায়ক হচ্ছেন ভারতীয় ডিফেন্ডার মহম্মদ রাওকিপ। পাশাপাশি সহ অধিনায়ক হচ্ছেন লালচুংনুঙ্গা। বছরের প্রথমদিনেই লাল-হলুদ তাঁবু থেকে এই ফুটবলারের নাম ঘোষণা করে দেন দেবব্রত সরকার। দলের পারফরম্যান্স নিয়ে আরও বলেন, ‘ সকলকে মাঠে ভালো পারফরম্যান্স করতে হবে। তাহলে অনায়াসেই পয়েন্ট আসবে। একদিনে সকলেই ভালো পারফরম্যান্স করতে পারে না‌। নাহলে ড্র বা পয়েন্ট নষ্টর প্রশ্ন থাকতো না।’ সেইসাথে চ্যাম্পিয়নশিপ নিয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ খেলোয়াড়রা যদি মনে করে চ্যাম্পিয়ন হবে তাহলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হব।’

   

আগামীকাল সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচে নামবে মশাল ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেঙ্গালুরু এফসি। কাজেই লড়াইটা যে কঠিন সেটা নতুন করে বলার কিছু নেই। তাছাড়া গত চেন্নাইয়িন ম্যাচ খেলতে গিয়েই গুরুতর চোট পান ভারতীয় উইঙ্গার নাওরেম মহেশ সিং। তাঁর অনুপস্থিতি যে দলের মধ্যে প্রভাব ফেলবে সেটা আন্দাজ করতে পারছেন সকলেই। তবে টানা দুইটি ম্যাচ জয়ের পর এই ম্যাচ নিয়ে যথেষ্ট প্রত্যাশা থাকবে সকলের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google