East Bengal Club : তারকা ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের চুক্তি করতে পারে ক্লাব

জোর পাচ্ছে ইস্টবেঙ্গলের (East Bengal) দল গঠনের কাজ। এক তারকা ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের চুক্তি করতে পারে লাল-হলুদ শিবির। এক ক্রীড়া সংবাদ মাধ্যম প্রতিবেদনে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ...

By Rana Das

Published:

Follow Us
East Bengal may renew contract with Thongkhosiem Haokip

জোর পাচ্ছে ইস্টবেঙ্গলের (East Bengal) দল গঠনের কাজ। এক তারকা ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের চুক্তি করতে পারে লাল-হলুদ শিবির। এক ক্রীড়া সংবাদ মাধ্যম প্রতিবেদনে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: East Bengal Club : ইংল্যান্ডের জাতীয় দলে খেলা স্ট্রাইকারকে নিচ্ছে ইস্টবেঙ্গল!

   

মনে করা হচ্ছে সিম্বই হাওকিপের সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করতে পারে ইস্টবেঙ্গল। মণিপুরের এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে তিন বছর পর্যন্ত। ২৯ বছর বয়সী এই ভারতীয় অন্যতম প্রতিভাধর খেলোয়াড়।

আরও পড়ুন: ভূমিপুত্রকে দলে নিয়ে উৎসাহী ISL- এর এই দল

প্রতিভার জোরে হাওকিপ অনেক আগেই ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন। বয়স ভিত্তিক জাতীয় দলে খেলার পাশাপাশি রয়েছে ক্লাব ফুটবলার হিসেবে অভিজ্ঞতা। ইতিমধ্যে একবার জিতেছেন ইন্ডিয়ান সুপার লিগ খেতাব। দু’,বার ছিলেন টুর্নামেন্টের রানার্স দলে। বেঙ্গালুরু ফুটবল ক্লাবের হয়ে জিতেছিলেন ইন্ডিয়ান সুপার লিগ। রানার্স হয়েছিলেন ফুটবল ক্লাব গোয়া ও কেরালা ব্লাস্টার্সের হয়ে।

আরও পড়ুন: Sandesh Jhingan : সত্যি হল সন্দেশ ঝিঙ্গান-জল্পনা

২০২১ সালে শুরু হওয়া মরসুমে ইস্টবেঙ্গলে থাকলেও খুব বেশি মাঠে দেখা যায়নি ভারতীয় এই ফরোয়ার্ডকে। গতবার অবশ্য লাল হলুদের দল গঠন নিয়ে প্রশ্ন ছিল। অল্প ম্যাচে সুযোগ পেলেও অবশ্য গোল করেছেন। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে নিজের জাত চিনিয়েছেন লাল হলুদ জার্সিতে। সেই হাওকিপের সঙ্গে তিন বছর পর্যন্ত চুক্তি দীর্ঘায়িত করতে চাইছে ইস্টবেঙ্গল।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google