মিগুয়েলদের বৃথা লড়াই, পাঞ্জাবের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

একাধিক সুযোগ তৈরি করেও গোল পেল না ইস্টবেঙ্গল, পাঞ্জাবের বিরুদ্ধে ড্রয়ে চ্যাম্পিয়নশিপের লড়াই আরও কঠিন হয়ে উঠল।

By Sayan Sengupta

Published:

Follow Us
east-bengal-held-by-punjab-fc-before-kolkata-derby

সায়ন সেনগুপ্ত, কলকাতা: মুম্বাই সিটি ম্যাচের পর ফের আটকে গেল ইস্টবেঙ্গল। সূচি অনুসারে এদিন নিজেদের ঘরের মাঠে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নেমেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হয় এই ম্যাচ। যা কিছুটা হলেও হতাশ করেছে সমর্থকদের। ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরার থেকে শুরু করে বিপিন সিংরা একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই শিবির।

যারফলে চ্যাম্পিয়নশিপের রাস্তা কিছুটা হলেও জটিল হয়ে গেল লাল হলুদের কাছে। এদিন ম্যাচের প্রথমার্ধে দলের পারফরম্যান্স খুব একটা আহামরি না থাকলেও দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই আক্রমণে চাপ বাড়াতে শুরু করেছিল ইস্টবেঙ্গল দল। বেশকিছু গোলমুখী শট উঠে আসলেও গোলের দেখা মেলেনি। তাছাড়া এদিন সুযোগ বুঝেই বারংবার প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করেছিল প্যানিজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। তবে সঠিক সময় নিজের কাজ করে গিয়েছেন প্রভসুখান সিং গিল। বেশ কয়েকবার দলের সাক্ষাৎ পতন রোধ করেন তিনি।

   

তবে এই ম্যাচ ড্র করার ফলে আসন্ন ডার্বি ম্যাচের আগে যথেষ্ট চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল ফুটবল দল। আগামী ১৭ই মে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিপক্ষে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করতেই হবে অস্কার ব্রুজোর ছেলেদের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google