Patna: বোমাতঙ্কে পাটনায় বিমানের জরুরি অবতরণ

বৃহস্পতিবার বোমাতঙ্ক দেখা দিল ইন্ডিগোর (Indigo) একটি বিমানে। যাত্রীসহ পাটনা (Patna) বিমানবন্দরে জরুরী অবতরন করল ৬ই২১২৬। একজন যাত্রীর দাবি করেন বিমানে বোমা রয়েছে৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। উপস্থিত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বৃহস্পতিবার বোমাতঙ্ক দেখা দিল ইন্ডিগোর (Indigo) একটি বিমানে। যাত্রীসহ পাটনা (Patna) বিমানবন্দরে জরুরী অবতরন করল ৬ই২১২৬। একজন যাত্রীর দাবি করেন বিমানে বোমা রয়েছে৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। উপস্থিত হয়েছে বম্ব স্কোয়াড।

সূত্রে খবর, পাটনা থেকে দিল্লিগামী বোমাতঙ্ক ছড়ান এক যাত্রী। যাত্রীর নাম ঋষি চন্দ সিং৷ তিনি দাবি করছিলেন, তার কাছে বোমা রয়েছে। দ্রুত বিমান পাটনায় অবতরন করানো হয়৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বম্ব স্কোয়াড৷ যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে স্থিতিশীল নয়। তাঁর বক্তব্য আদৌ সত্য কি না, তা যাচাই করে দেখা হচ্ছে৷

   

ওই বিমানে ১৩৪ জন যাত্রী ছিলেন। রাত ৮ টা ২০ নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির৷ অভিযোগ, বিমানে চড়া মাত্রই ওই যুবক দাবি করে তাঁর ব্যাগে বোমা রয়েছে৷

পাটনা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, তল্লাশি অভিযান শুরু হয়েছে৷ কিন্তু কোনও বোমা উদ্ধার হয়নি৷ কিন্তু নিয়ম মেনে চলছে তল্লাশি অভিযান৷ ইতিমধ্যেই সেই বিমান বাতিল করা হয়েছে৷ আগামীকাল রওনা দেবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google