President election: দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের সংখ্যা ৩, ৭৮,০০০

সাংসদদের ভোটের গণনা শেষ। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেলেন এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, এখনও অবধি দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের সংখ্যা হল ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

সাংসদদের ভোটের গণনা শেষ। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেলেন এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু।

জানা গিয়েছে, এখনও অবধি দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের সংখ্যা হল ৩, ৭৮০০০। যশবন্ত সিনহার এখনও প্রাপ্ত ভোট ১৪৫৬০০। দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন ৫৪০ জন সাংসদ। অন্যদিকে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছেন ২০৮ জন সাংসদ।

   

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন মূর্তি মার্গে তাঁর অস্থায়ী আবাসনে মুর্মুর সঙ্গে দেখা করতে যাবেন এবং নির্বাচনের ফল ঘোষণার পর তাঁকে অভিনন্দন জানাবেন।

এমনকি বিজেপি দলের সদর দফতর থেকে রাজপথে মুর্মুর জয়ের পরে দিল্লি বিজেপি একটি রোড শো করার পরিকল্পনা করেছে। অনুষ্ঠানে অনেক নেতা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এই রাষ্ট্রপতি নির্বাচনে জিততে হলে পদপ্রার্থীর প্রয়োজন ৫ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google