আবারও মাঝ আকাশে বিপত্তি, যান্ত্রিক ত্রুটিতে ফেরানো হল ড্রিমলাইনার ফ্লাইট

হায়দরাবাদ: স্বপ্নের ‘ড্রিমলাইনার’ যেন দিন দিন আতঙ্কের নাম হয়ে উঠছে। যাত্রীবাহী বোয়িং 787-9 ড্রিমলাইনার বিমান মাঝ আকাশে যান্ত্রিক সমস্যায় পড়ায় রবিবার ফেরানো হল লুফথান্সার হায়দরাবাদগামী ফ্লাইটকে। ফ্রাঙ্কফুর্ট থেকে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Dreamliner Mechanical Failure

হায়দরাবাদ: স্বপ্নের ‘ড্রিমলাইনার’ যেন দিন দিন আতঙ্কের নাম হয়ে উঠছে। যাত্রীবাহী বোয়িং 787-9 ড্রিমলাইনার বিমান মাঝ আকাশে যান্ত্রিক সমস্যায় পড়ায় রবিবার ফেরানো হল লুফথান্সার হায়দরাবাদগামী ফ্লাইটকে।

ফ্রাঙ্কফুর্ট থেকে উড়েছিল বিমানটি, গন্তব্য ছিল হায়দরাবাদ। তবে মাঝপথেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা৷ বিমানটিতে ধরা পড়ে ‘মেকানিক্যাল ফল্ট’। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট। ফের ঘুরিয়ে দেওয়া হয় বিমানটিকে, গন্তব্য বদলে তা ফিরে আসে ফ্রাঙ্কফুর্টেই।

   

আবার? প্রশ্ন যাত্রীদের 

সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং ড্রিমলাইনার মডেল ঘিরে বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আতঙ্কিত যাত্রীরা। তাঁদের প্রশ্ন, এতবার যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও কেন এই বিমান এখনও আকাশে? কার জীবনের বিনিময়ে বোঝা যাবে এই ঝুঁকির দাম?

কী ঘটেছিল ঠিক? Dreamliner Mechanical Failure

FlightAware ওয়েবসাইট অনুযায়ী, রবিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে ফ্রাঙ্কফুর্ট থেকে ছেড়েছিল লুফথান্সার এই ফ্লাইটটি। ভারতের হায়দরাবাদে পৌঁছনোর কথা ছিল সোমবার ভোর ৬টার সময়। কিন্তু মাঝ আকাশেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে জানানো হয় ATC-কে (Air Traffic Control)। দ্রুত ব্যবস্থা নিয়ে ফিরিয়ে আনা হয় বিমানটিকে।

বোয়িং 787-9: ‘স্বপ্ন’ না ‘সতর্ক সংকেত’?

একাধিকবার ড্রিমলাইনার সিরিজের বিমানে দেখা গিয়েছে যান্ত্রিক ত্রুটি — কখনও ইঞ্জিন, কখনও প্রেসার কন্ট্রোল, কখনও বা ককপিট সিস্টেম। এই ঘটনার পরে প্রশ্ন উঠছে: ‘ড্রিমলাইনার’ কি আর আদৌ যাত্রীদের জন্য নিরাপদ?

 কী ব্যবস্থা নেওয়া হল?

লুফথান্সার পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারি বিবৃতি না এলেও সূত্রের খবর, যাত্রীদের হায়দরাবাদ পৌঁছনোর জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google