Ditipriya Roy: বিয়ে নাকি অন্যকিছু, বিয়ের সাজে রানী রাসমণির ভিডিও ভাইরাল 

অবশেষে অতি কম বয়সে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy)। পরনে বাংলার শাড়ি, হালকা গয়না সঙ্গে রয়েছে এয়োস্ত্রীর লক্ষণ অর্থাৎ হাতে রয়েছে শাখা-পলা। সোশ্যাল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অবশেষে অতি কম বয়সে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy)। পরনে বাংলার শাড়ি, হালকা গয়না সঙ্গে রয়েছে এয়োস্ত্রীর লক্ষণ অর্থাৎ হাতে রয়েছে শাখা-পলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী গায়ে হলুদের জন্য পিড়িতে উঠতে চলেছে। এই ভিডিও দেখে কার্যত তাজ্জব হয়ে গেছে গোটা নেটবাসী।

https://www.instagram.com/reel/ClYfCC4P7ZJ/?igshid=YzFkMDk4Zjk=

   

কিন্তু পরবর্তীকালে জানতে পারা যাচ্ছে অভিনেত্রী নিছকই একটি ভিডিওর শুটিংয়ের জন্য এই রূপ ধারণ করেছেন। এই ভিডিওর ক্যাপশনে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী বলতে চেয়েছেন, বিয়ের এই মরশুমে বিশ্ব বাংলা স্টোরের বিভিন্ন কালেকশন একসাথে পড়ে অভিনেত্রী ফটোশুট করেছেন। এই এই রূপে অভিনেত্রীকে লাগছে লাবণ্যময়ী। দিতিপ্রিয়া তার অভিনয় যাত্রা শুরু করে ২০০৮সালে ষ্টার জলসার ‘দূর্গা’ নামক ধারাবাহিকের মাধ্যমে যাত্রা শুরু করে। মূলত, অভিনেত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি পায় জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকের মাধ্যমে। নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই লাইক পেরিয়েছে ২০০০ এর ওপরে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google