দিনহাটায় ভোটব্যাঙ্ক বাঁচাতে তৃণমূলের দুর্নীতি ফাঁস বিজেপি প্রার্থীর

দিনহাটা: কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। (Dinhata)অভিযোগ-প্রত্যাঘাতে সরগরম হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক পরিবেশ। এবার সেই উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিলেন বিজেপি ...

By Sudipta Biswas

Published:

Follow Us
dinhata-bjp-vs-tmc-voter-intimidation-controversy

দিনহাটা: কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। (Dinhata)অভিযোগ-প্রত্যাঘাতে সরগরম হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক পরিবেশ। এবার সেই উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিলেন বিজেপি প্রার্থী অজয় রায়। নিজের বাড়িতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দাবি করেন, দিনহাটায় নিজেদের দুর্বল ভোটব্যাঙ্ক পুনরুজ্জীবিত করতে নাকি নতুন করে চক্রান্ত করছে শাসক দল।

অজয় রায়ের বক্তব্য অনুযায়ী, বিজেপির পতাকা, ফ্ল্যাগ ও ফেস্টুন ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর পরিকল্পনা করা হচ্ছে। তাঁর অভিযোগ, এইভাবে বিভ্রান্তি ছড়িয়ে ভোটের আগে এলাকায় আতঙ্ক তৈরি করতে চায় তৃণমূল। তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, পরিকল্পিতভাবে বিজেপির প্রতীক ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা হতে পারে। এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চক্রান্ত চলছে।”

   

আরও দেখুনঃ প্রাণঘাতী ‘রকেট হামলা’র পর অগ্নিগর্ভ মণিপুর! বন্ধ ইন্টারনেট, জারি কার্ফু

বিজেপি প্রার্থীর এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই এলাকায় চর্চা শুরু হয়েছে। তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে। পাশাপাশি, তিনি দাবি করেন যে, এই সম্ভাব্য পরিস্থিতির কথা আগেই প্রশাসনকে জানানো হয়েছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন নেতা সায়ন্তন গুহ। তিনি কড়া ভাষায় বলেন, “এই ধরনের অপরাধমূলক চিন্তাভাবনা যাদের মাথায় আসে, তারা নিজেরাই সেই মানসিকতার পরিচয় দেয়। যার যেমন চিন্তাভাবনা, সে তেমনই অভিযোগ তোলে।” তাঁর মতে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google