এই স্প্যানিশ মিডফিল্ডারকে দলে টানল ডায়মন্ড হারবার এফসি

কিবু ভিকুনার তত্ত্বাবধানে গত কয়েক সিজন ধরে দাপুটে পারফরম্যান্স করে আসছে ডায়মন্ড হারবার (Diamond Harbour FC)। তৃতীয় ও দ্বিতীয় ডিভিশন আইলিগে চূড়ান্ত সাফল্য থেকেছে বাংলার এই দলের। সেই ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
diamond-harbour-fc-signs-antonio-moyano-spanish-midfielder

কিবু ভিকুনার তত্ত্বাবধানে গত কয়েক সিজন ধরে দাপুটে পারফরম্যান্স করে আসছে ডায়মন্ড হারবার (Diamond Harbour FC)। তৃতীয় ও দ্বিতীয় ডিভিশন আইলিগে চূড়ান্ত সাফল্য থেকেছে বাংলার এই দলের। সেই সুবাদে এবার দল স্থান করে নিয়েছে দেশের দ্বিতীয় ডিভিশন লিগে। এমনকি এবার প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও অংশ নিয়েছিল নরহরি শ্রেষ্ঠাদের দল। যেখানে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল ডায়মন্ড হারবার (Diamond Harbour FC)। অনায়াসেই তাঁরা স্থান করে নিয়েছিল টুর্নামেন্টের নক আউট পর্বে। পরবর্তীতে ডুরান্ডের সেমিফাইনালে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে ও পরাজিত করেছিল এই ক্লাব।

শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে জন আব্রাহামের শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হতে হলেও সেই হতাশা কাটিয়ে আসন্ন আইলিগে চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর ডায়মন্ড হারবার (Diamond Harbour FC)। বলাবাহুল্য, নয়া সিজনে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল এই দল। সেক্ষেত্রে দেশীয় ফুটবলার নির্বাচনের পাশাপাশি বিদেশি ফুটবলারদের দলে টানার ক্ষেত্রে ও যথেষ্ট চমক দিয়েছে ম্যানেজমেন্ট। শেষ আইএসএলে দাপুটে পারফরম্যান্স করা তারকা তথা লুকা মাজসেন‌ থেকে শুরু করে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ব্রাইট এনবাখোরের মতো খেলোয়াড়দের অনেক আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলার এই দল।

   

যেটা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। তবে সেখানেই শেষ নয়। প্রথম একাদশকে শক্তিশালী করার পাশাপাশি রিজার্ভ বেঞ্চের দিকে ও যথেষ্ট নজর ছিল সকলের। এক্ষেত্রে গত বেশ কয়েক মাস ধরেই উঠে আসতে শুরু করেছিল গোলরক্ষক মহম্মদ আরবাজের নাম। কেরালা ব্লাস্টার্সের এই ফুটবলারকে লোন চুক্তির মধ্য দিয়ে দলে টেনেছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। কিন্তু সেখানেই শেষ নয়। দলকে শক্তিশালী করতে এবার এক স্প্যানিশ মিডফিল্ডারকে দলে টেনেছে আইলিগের এই নয়া ফুটবল দল। তিনি আন্তোনিও মোয়ানো। অবশেষে আজ বিকেলেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে ডায়মন্ড হারবার (Diamond Harbour FC)।

পূর্বে স্পেনের ফুটবল ক্লাব সিএফ ফুয়েনলাব্রাদার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অবশেষে তাঁর যোগদানের কথা স্পষ্ট করেছে বাংলার এই শক্তিশালী ফুটবল ক্লাব। আপাতত ২০২৬ সালের মে মাস পর্যন্ত চুক্তি থাকলেও পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে কতৃপক্ষ।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google