ইস্টবেঙ্গল ম্যাচে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচ চলাকালীন ৩৮ বছরের জয়শঙ্কর সাহা (Jaishankar 38) নামে বাগুইআটি বাসিন্দা ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক হুঠ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা ...

By Rana Das

Published:

Follow Us
Mohammedan SC to face East Bengal FC

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচ চলাকালীন ৩৮ বছরের জয়শঙ্কর সাহা (Jaishankar 38) নামে বাগুইআটি বাসিন্দা ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক হুঠ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনার আকস্মিকতার জেরে শুক্রবার ইস্টবেঙ্গল এফসি বনাম চেন্নাইন এফসি ম্যাচে এমন ঘটনার মোকাবিলা করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত সামনে এসেছে।

জানা গিয়েছে,যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসির শুক্রবার ম্যাচের জন্য স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের অ্যাম্বুলেন্স বা যেকোনো আপাৎকালীন জরুরী পরিষেবার জন্য একটি হেল্পলাইন নম্বরের ব্যবস্থা করা হয়েছে,ওই নম্বর হল 6290039667

   

ইস্টবেঙ্গল এফসি বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ নিয়ে আরও জানা গিয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে শুক্রবার খেলা চলাকালীন লাল হলুদ খেলোয়াড়রা ডার্বি ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগত ইস্টবেঙ্গল সমর্থকের স্মরণে হাতে কালো ব্যাজ এবং জার্সিতে “জয়শঙ্কর ৩৮” লেখা থাকবে। লাল হলুদ এই সমর্থককে শ্রদ্ধা নিবেদনের উদ্দ্যেশে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, টানা ৭ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। হাইপ্রেসার এই গেম হেরে গিয়ে যথেষ্ট চাপের মধ্যে আছেন ইস্টবেঙ্গলের বৃটিশ কোচ স্টিফেন কনস্টাটাইন। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে তুলে আনাই লক্ষ্য লাল হলুদের বৃটিশ কোচের।সমর্থকদের প্রত্যাশা গত দু মরসুমের মতো চলতি ২০২২-২৩ ISL সেশনে ‘লাস্ট বয়ে’র তকমা নিয়ে অভিযান শেষ করতে না হয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google